May 27, 2026
6307b81ece3931a235becc9b477ee62a1765950460252206_original.jpg
Spread the love


কলকাতা: আইপিএলের মিনি নিলাম থেকে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের সবচেয়ে বড় চমক ছিল ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। অন্য়দিকে, দ্বিতীয় সর্বোচ্চ টাকা যার ওপর খরচ করা হয়েছে নিলামে, সেই মাথিসা পাথিরানার ওপর খরচ করা হয়েছে ১৮ কোটি টাকা। শ্রীলঙ্কার পেসার চেন্নাই সুপার কিংসের অস্ত্র ছিলেন। এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় সিএসকে। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কড়া দর কষাকষির পর পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইট বাহিনী। আইপিএলের নিলামের ইতিহাসে কোনও শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য এটাই সর্বকালের সর্বাধিক দাম। ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড ভেঙে দিলেন পাথিরানা। বর্তমানে পাথিরানা বেশ ভাল ছন্দেও রয়েছেন। গতকালই আইএলটি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে মেডেন উইকেটসহ চার ওভারে ম্যাচ জেতানো তিন উইকেট নেন তিনি। নাইট ম্য়ানেজমেন্ট কিন্তু আসন্ন আইপিএলেও পাথিরানার থেকে এমনই পারফরম্যান্সের আশা করবে। আইপিএলে ২২ বছর বয়সি তারকা ফাস্ট বোলার ৩২ ম্যাচ খেলে ৪৭টি উইকেটও নিয়েছেন। তাঁকে সিএসকে ছেড়ে দেওয়ায় অনেকেই খানিকটা অবাক হয়েছিলেন। এবার তাঁকে দলে নিয়ে নিল কেকেআর

এছাড়াও বাংলাদেশের মুস্তাফিজ়ুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। বেস প্রাইস ২ কোটি টাকাতেই রাচিন রবীন্দ্রর মত প্লেয়ারকে কেকেআর দলে নিয়েছে। ২ কিউয়ি উইকেটকিপার ব্যাটার ফিন অ্য়ালেন ও টিম সেইফার্টও কেকেআরের জার্সিতে খেলবেন নতুন আইপিএল মরশুমে।

মোট ৬৩ লক্ষ ৮৫ লক্ষ টাকা নিলামের টেবিল থেকে খরচ করেছে কেকেআর। শেষ ল্যাপে আকাশ দীপকেও দলে নিয়েছে তারা। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটার আইপিএলে কলকাতার জার্সিতে দীর্ঘদিন পরে খেলবেন। তাঁকে ১ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। 

একনজরে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিংহ, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, ফিন অ্য়ালেন, মুস্তাফিজুর রহমন, রাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জন, আকাশ দীপ, দক্ষিণ কামরা

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks