নয়াদিল্লি: ফের বিমান দুর্ঘটনা। এবার বাহামাসে ভেঙে পড়ল বিমান। ছোট আকারের বিমানটিতে সওয়ার ছিলেন ১০ যাত্রী। তাঁরা সকলেই মারা গিয়েছেন। দুর্ঘটনার পর ওই বিমান সংস্থাকে বসিয়ে দিল সেদেশের সরকার। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। (Plane Crash News)
আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত বাহামাস একটি দ্বীপরাষ্ট্র। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে Flamingo Air Flights-এর ওই বিমানটি। ৫৩তম স্বাধীনতা দিবসেই এই দুর্ঘটনা ঘটল। (Plane Accident News)
Lynden Pindling আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল বিমানটি। সান আন্দ্রোজ বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে পড়ে Cessna 402 বিমানটি। জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় ধ্বংসাবশেষ। পুলিশ কমিশনার শান্তা নোলস জানান, বিমানে সওয়ার ছিলেন নয় যাত্রী এবং এক পাইলট। প্রথমে জানা যায়, এক যাত্রী বেঁচে গিয়েছেন। তাঁকে উদ্ধারও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
BREAKING: A tragic Flamingo Air plane crash in 🇺🇸San Andros, Bahamas, has left 6 people dead. 1 person survived.
– Officials have suspended the airline’s operations while a full safety investigation begins. pic.twitter.com/516B58cNPA
— Info Room (@InfoR00M) July 10, 2026
আরও পড়ুন: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের বাড়িতে এবার ইডি
ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বিমানের টুকরো অংশ পড়ে থাকতে দেখা গিয়েছে জঙ্গলের ভিতর। তখনও আঙুল জ্বলছিল ঘটনাস্থলে। কাউকে প্রায় চেনার উপায়ই ছিল না। সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেফ ডেভিস জানিয়েছেন, গোটা দেশ শোকে ভারাক্রান্ত। ৫৩তম স্বাধীনতা দিবস শোকদিবসে পরিণত হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি। ফিলিপও জানান যে, এক যাত্রীকে জীবিত উদ্ধার করা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়নি।
এই দুর্ঘটনার পর Flamingo Air Flights-কে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। তাদের কোনও বিমান আকাশে উড়তে পারবে না। দেশের বিমান পরিবহণ মন্ত্রী জোবেথ কোলবি-ডেভিস জানিয়েছেন, শুক্রবার Flamingo Air Flights-এর দু’-দু’টি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মায়াগুয়ানা যাওয়ার পথে অন্য আর একটি বিমানে বিপত্তি দেখা দেয়। অবতরণের পর আগুন ধরে যায় বিমানটিতে। সেই ঘটনা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে lamingo Air Flights-এর এয়ার অপারেটর সার্চিফিকেট সাসপেন্ড করা হয়েছে। বিমান সংস্থার তরফে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে ওই সংস্থা তদন্তে সহযোগিতা করতে রাজি হয়েছে বলে খবর।
