June 1, 2026
2bd487ea1840744cc35b63a06debea64176326409595450_original.jpg
Spread the love



সন্দীপ সরকার, কলকাতা: আশঙ্কা ছিলই। তবে রবিবার, ছুটির দিন সকালে ঘুম থেকে উঠেই যে এত বড় দুঃসংবাদ শুনতে হবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, তা অনেকেই ভাবেননি।

ঘাড়ে গুরুতর ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় দলের অধিনায়ককে রাখা হয়েছিল আইসিইউতে। রবিবার, ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের তৃতীয় দিনই হয়ে যেতে পারে ফয়সালা। গুরুত্বপূর্ণ সেই দিনে শুভমনকে মাঠে নামাতে মরিয়া ছিল ভারতীয় দল

তবে রবিবার সকালেই বড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিল, ঘাড়ে ব্যথায় কাবু শুভমন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইডেনে দক্ষিণ আপফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট ম্যাচে আর খেলতে পারবেন না। তাঁকে পর্যবেক্ষণ করছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। গোটা সিরিজ থেকেই কি ছিটকে যাবেন ভারত অধিনায়ক?

ঘাড় ও পিঠের উপরিভাগের ব্যথা, আড়ষ্ট হয়ে যাওয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুভমন। যদিও শোনা গেল, শুভমনের সঠিক সময়ে চিকিৎসা হয়নি বলে ভারতীয় ক্রিকেট দলের একটা চাপা ক্ষোভ রয়েছে। শনিবার, ইডেন টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সকালে ওয়ার্ম আপ করার সময়ই ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় শিবিরে খোঁজখবর নিয়ে জানা গেল, টিম ইন্ডিয়ার ফিজিও ও ট্রেনারের পরামর্শে একজন বিশেষজ্ঞকে দিয়ে শুভমনের চোট পরীক্ষা করিয়ে ব্যথা কমানোর বন্দোবস্ত করতে উদ্যোগ নেওয়া হয়। সেই মতো ম্যাচের আয়োজক সিএবি-কে বিশেষজ্ঞ চিকিৎসক আনার কথাও বলা হয় ভারতীয় দলের পক্ষ থেকে।

 

কিন্তু অভিযোগ, সেই সময় কোনও বিশেষজ্ঞ চিকিৎসক মাঠে ছিলেন না। একজন আরএমও ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক আসেন ম্যাচ শুরু হওয়ার সময়, সকাল সাড়ে নটা নাগাদ। সেই সময় ম্যাচ শুরু হয়ে গিয়েছে এবং শুভমনও চিকিৎসা করানোর আর সুযোগ পাননি। এরপর তিনি ঘাড়ে ব্যথা নিয়েই ব্যাট করতে নামেন। কিন্তু স্যুইপ শটে একটি চার মেরেই ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। আহত ও অবসৃত হয়ে। ভারতের প্রথম ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি। ভারতও ৯ উইকেট হারাতেই অল আউট হয়ে যায়।

দিনের খেলার শেষে শুভমনকে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এখনও ভর্তি রয়েছেন শুভমন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks