বার্মিংহাম: বার্মিংহাম শহর, এজবাস্টন মাঠ, যেখানে আজ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচ খেলা হবে। এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। টিম ইন্ডিয়ার গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল রয়েছে। সেই হিসেবে টিম ইন্ডিয়া বড় জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইবে।
ভারত ও পাকিস্তানের দল মাঠে নামার আগে, রেকর্ডের ভিত্তিতে জেনে নেওয়া যাক ইতিহাসে কার পাল্লা ভারী। বিশ্বকাপে তাদের হেড টু হেড পরিসংখ্যান রইল বিস্তারিত।
কার পাল্লা ভারী?
মহিলা টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৬ বার মুখোমুখি লড়াই হয়েছে। ভারতীয় দল ১৩ বার জয় পেয়েছে, যেখানে পাকিস্তান মাত্র তিনবার জয়ের মুখ দেখেছে।
𝘛𝘩𝘦 𝘸𝘰𝘳𝘭𝘥 𝘳𝘦𝘮𝘦𝘮𝘣𝘦𝘳𝘴 𝘾𝙝𝙖𝙢𝙥𝙞𝙤𝙣𝙨 𝘧𝘰𝘳 𝘸𝘩𝘢𝘵 𝘵𝘩𝘦𝘺 𝘥𝘪𝘥 𝘰𝘯𝘤𝘦…
𝙂𝙧𝙚𝙖𝙩 𝙏𝙚𝙖𝙢𝙨 𝘢𝘳𝘦 𝘳𝘦𝘮𝘦𝘮𝘣𝘦𝘳𝘦𝘥 𝘧𝘰𝘳 𝘸𝘩𝘢𝘵 𝘵𝘩𝘦𝘺 𝘥𝘰 𝘯𝘦𝘹𝘵 🏆⏳
The #WomenInBlue are #T20WorldCup ready 💪 #TeamIndia pic.twitter.com/7fWJN6ootJ
— BCCI Women (@BCCIWomen) June 14, 2026
মহিলা টি-২০ বিশ্বকাপে দুই প্রতিবেশী দেশের মধ্যে ৮ বার মুখোমুখি লড়াই হয়েছে। এখানেও টিম ইন্ডিয়ার পাল্লা ভারী ছিল, কারণ আটটির মধ্যে ৬ বার ভারত জিতেছে, যেখানে পাকিস্তান দল মাত্র ২ বার জিততে পেরেছে।
এই ফরম্যাটে পাকিস্তান মহিলা ক্রিকেট দল ভারতীয় দলের বিরুদ্ধে শেষবার ২০২২ সালে জয় পেয়েছিল। মহিলাদের এশিয়া কাপের সেই ম্যাচে পাকিস্তান ভারতীয় দলকে ১৩ রানে হারিয়েছিল। তারপরে টিম ইন্ডিয়া টানা ৩টি টি-২০ ম্যাচে পাক দলকে হারিয়েছে।
আরও পড়ুন: খেলার ময়দানকে দুর্নীতিমুক্ত করতে ক্রীড়ামন্ত্রীকে অভিনব প্রস্তাব অভিষেকের, বিস্ফোরক চিঠি
ভারতের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ়, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শ্রী চারণী, ইয়াস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব
From #MenInBlue to #WomenInBlue 💙🏆
A special message as #TeamIndia gears up for the ICC Women’s #T20WorldCup 2026 in England ✉️ pic.twitter.com/P0WkRI320f
— BCCI (@BCCI) June 14, 2026
পাকিস্তানের স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), গুল ফিরোজা, আয়েশা জাফর, ইরাম জাভেদ, আয়মান ফাতিমা, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, সায়রা জাবিন, মুনিবা আলি, তুবা হাসান, রামিন শামিম, সাদিয়া ইকবাল, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, তাসমিয়া রুবাব
আরও পড়ুন: রবিবার ইডেনে ফসিলস-শো, সুজাতার সেঞ্চুরি, কী হল স্বার্থের সংঘাতের শুনানিতে? সিএবির আপডেট
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
