May 25, 2026
d984e0e28e9f8777754dc76604f63bcb1779702737476170_original.jpg
Spread the love


সোমক লাহিড়ি, মালদা : সরকারের নির্দেশের পরই আজ থেকে মালদায় চালু হোল্ডিং সেন্টার। ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। ৯ বাংলাদেশির মধ্যে ৩ মহিলা সহ ৬ জন নাবালক ও নাবালিকা আছে। ৯ বাংলাদেশিকে গাজোল থেকে ধরে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের ২ সপ্তাহের মাথায়, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের, নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আমাদের ভারতীয় নাগরিক নন, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাঁদের আমাদের দেশ থেকে তাঁদের নিজের দেশে ফিরতে হবে। এটা তো খুবই জরুরি। প্রথম হচ্ছে, আমাদের রাজ্যকে সুরক্ষিত করব। আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস…আমাদের রাজ্যটাকে রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জেহাদিদের একটা করিডর হিসাবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।”

“অনুপ্রবেশে জিরো টলারেন্স’, এই নীতি নিয়েই এগোবে আমাদের সরকার। আমরা ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট এই নীতির মাধ্যমে খুঁজে খুঁজে এক একজন অনুপ্রবেশকারীকে বাংলার (পশ্চিমবঙ্গ) বাইরে পাঠানোর ব্যবস্থা করব।” এমন মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অনুপ্রবেশে ‘জিরো টলারেন্স’। বিজেপির লক্ষ্য পরিষ্কার। তাই পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেও বারবার এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ…। শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেছে সেই কথা। 

রাজ্যে সরকার গঠনের ২ সপ্তাহের মাথায়, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ২ মে ২০২৫-এর চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের, নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ধৃত বিদেশি নাগরিক এবং নিজের দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks