April 8, 2026
161e91a73473e004304c3bba4f1277411775621783925394_original.jpg
Spread the love


Online Content New Rule: সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বন্ধ করে দেওয়া হবে ক্রিয়েটরদর কনটেন্ট (Content Creators) ! হাজারো চেষ্টা করলেও অনলাইনে দেখা যাবে না সরকার-বিরোধী কোনও বিষয়বস্তু ? সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন তথ্য়প্রযুক্তি নিয়ম (IT Rule) নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। এবার যা দূর করতে প্রকাশ্য মুখ খুলল মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY)। 

বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমা
সম্প্রতি অনলাইন কনটেন্ট নিয়ে মুখ খুলেছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,তথ্য় প্রযুক্তি আইন ২০২১-এ সংশোধনী আনছে সরকার। এর জন্য ইতিমধ্যেই একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। কীভাবে অনলাইনে কনটেন্টে খবর ও সাম্প্রতিক ঘটনা দেখানো উচিত, তার ওপর ভিত্তি করেই এই সংশোধন করা হবে। তবে এটি কোনও সরকার-বিরোধী পোস্টে কোপ নয়, খোদ দেশবাসীর পরামর্শে তৈরি করা হবে এই নতুন রুল। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই বিষয়ে পরামর্শ দিতে জনগণের কাছে আহ্বান করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, এই পরামর্শ বা সুপারিশের দিনক্ষণ আরও বাড়ানো যাবে বলে জানিয়েছে, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY) ।

সমালোচকদের কী বললেন মন্ত্রকের সচিব
এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণ বলেছেন, ”সরকার বিরোধী কনটেন্ট করলেই তা অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে। এই ধরনের ভাবনা পুরোপুরি ‘মিথ’। এরসঙ্গে বাস্তরের কোনও মিল নেই। সরকার বিধিবন্ধ নীতিমালার মধ্যে আবদ্ধ। সংবিধানের বাইরে গিয়ে কোনও পদক্ষেপ করবে না।” 

নতুন সংশোধনীতে কোন চার বিষয় রাখা হয়েছে
অনলাইন কনটেন্ট নিয়ে নতুন খসড়ায় চারটি প্রধান বিষয় রাখা হয়েছে। কী কী থাকছে সেখানে ? ইলেকট্রনিক মন্ত্রকের সচিব বলেছেন, ডেটা ও তথ্য সংরক্ষেণর প্রয়োজনীয়তা, বর্তমান আইন মেনে চলা, মূল বিষয়গুলির আরও স্পষ্ট সংজ্ঞা ও এই সব নিয়মের পরিকাঠামোগত সংশোধন করতে চাইছে সরকার। আইটি আইনের ৭৯(২)সি) ধারার একটি নির্দিষ্ট বিধান নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। যেখানে খবর ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কনটেন্টে ঠিক থাকবে সেই বিষয়টি সংজ্ঞায়িত করা হয়েছে।

যা নিয়ে মূল বিতর্ক
এই নতুন খসড়া সংশোধনীতে একটি বিষয় আনছে সরকার। যেখানে নিউজ বা খবরের বিষয়ের ওপর আংশিক তদারকির ব্যবস্থা করা। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যেখানে বলা হচ্ছে, এই নতুন সংশোধনীর ফলে সরকার বিরোধী কনটেন্ট করলেই তা অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে দেবে সরকার। যদিও সরকার বলছে, এই বিষয়ে যাবতীয় ক্ষমতা ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY) -র কাছেই থাকবে। কেবল নিউজ কনটেন্টের কিছু বিভাগ তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে শেয়ার করা হবে।

   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks