April 15, 2026
e2ac4a8f7132e384f4bbfbb89aad98321776203182757507_original.jpg
Spread the love


চেন্নাই: চলতি আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অবস্থা শোচনীয়। টুর্নামেন্টের ২২ ম্যাচ হয়ে যাওয়ার পরে কেকেআরই একমাত্র দল যারা এ মরশুমে একটিও ম্যাচ জিততে পারেনি। মঙ্গলবার, ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন কেকেআর এমন লজ্জাজনক কীর্তি গড়ল, যা এর আগে নাইটদের ইতিহাসে কোনওদিন হয়নি।

আইপিএলের প্রথম ১৮টি মরশুমে কখনও কেকেআর মরশুমের প্রথম ম্যাচ খেলে জয়হীন থাকেনি। তবে রাহানের নাইটবাহিনী সিএসকের বিরুদ্ধে হারের পর সেই রেকর্ডই গড়ল। সম্পূর্ণ হওয়া নাগাড়ে ছয়টি ম্যাচ হেরেছে কেকেআর, এর আগে এমন ঘটনা কেবল একবারই ঘটেছে, তাও তা ১৭ বছর আগের ঘটনা। দিন দিন নিজেদের পারফরম্যান্সে নাইট সমর্থকদের হতাশা আরও বাড়াচ্ছেন রাহানেরা। কখনও ব্যাটিং চলে তো বোলিং খারাপ করে, কোনওদিন বোলিং ভাল হয় তো ব্যাটিং পাতে দেওয়ার মতো হয় না। কোনও নির্দিষ্ট এক জায়গা নয়, কেকেআরের সমস্যা যেন সর্বত্র।

এমন পরিস্থিতিতে কোনও দলের অধিনায়ক কী বলতে পারেন, দলের কোথায় খামতি রয়েছে? ম্যাচের পরে ঠিক এই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল রাহানেকে। জবাবে নাইট অধিনায়ক বলেন, ‘আমার মতে দলের ভারসাম্যর দিক থেকে দেখতে হলে আমাদের মনে হয়েছিল শেষ ম্যাচ এবং এই ম্যাচে যে দল খেলছে, সেটা বেশ ভাল। এই পরিস্থিতিটা সত্যিই খুব কঠিন, আমরা ম্যাচ জিতছি না, সেটা মেনে নেওয়া কঠিন। তবে এর মধ্যেও দলগতভাবে আমাদের ইতিবাচক থাকতে হবে, মাথা নামালে চলবে না, বর্তমানে থাকতে হবে। হ্যাঁ, আমাদের সাজঘরে বসে কীভাবে দলের ভারাসাম্য নিয়ে আলোচনা করার দরকার। প্রয়োজনে দলে বদল ঘটাতে হবে। দল জিতলে অনেক খেলোয়াড়ের খারাপ সময়েও তাদের পাশে থাকা যায়। তবে ফলাফল বিপক্ষে গেলে তো এসব নিয়ে ভাবনাচিন্তা করতেই হয়। কিন্তু পরিস্থিতি যাই হোক, আমাদের ইতিবাচক থাকতেই হবে।’

পিচে কোনও সমস্যা ছিল না, তবে পাওয়ার প্লেতে অত্যন্ত কম রান তোলাটাই হারের বড় কারণ হয়ে দাঁড়াল বলে মনে করছেন রাহানে। ‘আমার মতে আমরা বোলিংয়ে বেশ ভাল করেছিলাম। এই পিচে ওদের ১৯০ রানে আটকে দিই আমরা যেখানে ওরা পাওয়ার প্লেতেই ৭০ রান মতো তুলে ফেলেছিল। তবে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আমরা নিজেরা মাত্র ৩৬ রান তুলি, সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল বলে মনে হচ্ছে। মাঝের ওভারগুলিতে স্পিনারদের মারা একটু চ্যালেঞ্জিং ছিল, তবে পিচে কোনও সমস্যা ছিল না। আমাদের কোনও একটা ব্যাটারের উচিত ছিল শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচটা এগিয়ে নিয়ে যাওয়া।’ মত নাইট নেতার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks