April 19, 2026
69c4995a3e35c16b40befb23708615d11776537867261507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির তত্ত্বাবধানে আইপিএলের সবথেকে ধারাবাহিক দল হিসাবে নিজেদের পরিচিত গড়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে ধোনি দায়িত্ব ছাড়ার পর ইতিমধ্যেই রবীন্দ্র জাডেজা এবং রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব দেওয়ার দিয়ে দেখা হয়েছে। তবে তাঁদের কেউই সিএসকের হয়ে সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। গত মরশুমে নিজেদের ইতিহাসে প্রথমবার সিএসকে লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। আপাতত চলতি আইপিএল মরশুমেও (IPL 2026) ছয় ম্যাচের মধ্যে চারটি হেরে সিএসকে লিগ তালিকায় সাতে।

এরপরেই প্রাক্তন সিএসকে তারকা ক্রিকেটার আর অশ্বিন (R Ashwin) সিএসকের হয়ে এক নতুন অধিনায়কের প্রস্তাব আনলেন। তিনি ESPNCricinfo-কে এক সাক্ষাৎকারে জানান, ‘আমার মতে কয়েক বছর আগে জাডেজা যখন দায়িত্ব নিয়েছিল, তখনই ওই দায়িত্বটা স্থানান্তরিত হয়ে গিয়েছিল। সেই বিষয়টা পরিকল্পনামাফিক হয়নি। তারপরেই রুতুরাজকে দায়িত্ব দেওয়া হয়। বিগত দুই বছর ধরে রুতুরাজই স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে মিলে দল চালাচ্ছে।’

তবে এরপরেই অশ্বিনের দাবি ভবিষ্যতে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)সিএসকের অধিনায়কের দায়িত্ব নিতে দেখা যেতে পারে। ‘আমি জ্যোতিষী নই, তবে আমায় জিজ্ঞেস করা হলে বলব আমার মনে হয় ভবিষ্যতে কোনও না কোনও সময় সঞ্জু সিএসকেকে নেতৃত্ব দেবে। কবে এমনটা হবে সেটা জানি না, তবে এটা বলে আমি মনে করি। তবে সঞ্জুকেঅন্য কারুর দায়িত্ব কাঁধে নিতে হয়, এমনটা চাই না। অন্য কারুর লেগাসির বোঝা ওকে বইতে চোক চাই না। ওই ভাবে বেঁচে থাকা বা খেলতে আমরা কেউই চাই না।’ মত সিএসকে প্রাক্তনীর।         

সঞ্জু স্যামসন এ মরশুমেই ট্রেডের মাধ্যমে সিএসকেতে যোগ দিয়েছেন। তিনি যোগ দেওয়ার পর থেকেই তাঁকে সিএসকের অধিনায়কত্ব দেওয়া হতে পারে, বিভিন্ন মহলে এমন জল্পনা শোনা গিয়েছিল। রুতুরাজই আপাতত সিএসকের নেতৃত্বে বহাল রয়েছেন। তবে পারফরম্যান্সের উন্নতি না হলে, ভবিষ্যতে কিন্তু সিএসকের নেতৃত্বে বদল ঘটতে দেখা যেতেই পারে। স্যামসন দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অধিনায়কত্ব করেছেন। তাই তিনি অধিনায়কত্বের চাপের বিষয়ে অবগত। মূলত এই কারণেই স্যামসন দলে আসার পর থেকে তাঁর অধিনায়ক হওয়ার জল্পনা শুরু হয়েছিল। অশ্বিনের এই দাবির পরে যে সেই জল্পনা আরও বাড়বে, সেই কথা কিন্তু বলাই বাহুল্য।     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks