মুম্বই: ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের (Khushi Mukherjee) মধ্যে বিবাদ থামার কোনও লক্ষণ নেই । বরং বিতর্কের রেশ এখনও অব্যাহত । এবার অভিনেত্রীর তরফে দাবি করা হয়েছে যে, যদি সূর্যকুমার মানহানির মামলায় হারেন, তবে তিনি তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করবেন ।
সূর্যকুমার এবং খুশির মধ্যে এই বিবাদের সূত্রপাত একটি বিবৃতি থেকে হয়েছিল । খুশি মুখোপাধ্যায় তাঁর একটি বিবৃতিতে বলেছিলেন যে, সূর্যকুমার যাদব তাঁর সঙ্গে কথা বলতেন । মেসেজ পাঠাতেন । যদিও এখন খুশি তাঁর বক্তব্য থেকে কিছুটা সরে এসেছেন । এখন তাঁর বক্তব্য, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল । খুশি এই বিষয়ে জোর দিয়ে বলেন যে, তাঁর এবং সূর্যকুমার যাদবের মধ্যে হওয়া কথাবার্তায় কোনও ভুল ছিল না । শুধুমাত্র বন্ধু হিসাবে কথা হতো তাঁদের । অন্য কিছু ছিল না ।
খুশি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি সূর্যকুমার যাদবকে নিয়ে করা মন্তব্যের জেরে খুশি মুখোপাধ্যায়র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন । মডেল ও অভিনেত্রী খুশি বলেছেন যে, তাঁর উদ্দেশ্য কাউকে অপমান করা ছিল না । এছাড়াও তিনি বলেছেন, যে ব্যক্তি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, তিনি তাঁকে চেনেনও না । এছাড়া খুশি এও স্পষ্ট করেছেন যে, তিনি এখনও পর্যন্ত কোনও আইনি নোটিশ পাননি ।
মানহানির মামলা করার মতো কোনও কথা হয়নি
ইনস্ট্যান্ট বলিউডের সঙ্গে কথা বলার সময় খুশি বলেছিলেন যে, তাঁর মুখ থেকে কথাটি বেরিয়ে গিয়েছিল । তাঁর কথা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে । কথাটি হয়তো মুখ থেকে বেরনো উচিত হয়নি, কিন্তু এতে মানহানির মামলা করার মতো কোনও বিষয় ছিল না ।
সূর্যকুমার যাদব টি-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য সূর্যকুমার যাদবকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন করা হয়েছে । এই প্রথমবার সূর্য কোনও বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন । এর আগেও তিনি ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলেছেন ।
