নয়াদিল্লি: বিদেশ সফরের আগে খুনের হুমকি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফরের আগে সোশ্যাল মিডিয়ায় হুমকি-পোস্ট। সেই নিয়ে এবার নড়েচড়ে বসল অস্ট্রেলিয়া সরকার। হুমকি-পোস্ট নিয়ে শুরু হল তদন্ত। (Online Threat Against Narendra Modi)
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন মোদি। আগামী ৯ জুলাই মেলবোর্ন পৌঁছনোর কথা তাঁর। সেখানে মার্ভেল স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান রয়েছে। তার আগে সোশ্যাল মিডিয়ায় হুমকি-বার্তা পোস্ট হয়। ‘মেলবোর্ন মিটস মোদি’ নামের অনুষ্ঠান নিয়ে যে ফেসবুক পোস্ট হয়, তার কমেন্টে হুমকি-বার্তা পোস্ট করা হয়। (Narendra Modi Australia Visit)
আরও পড়ুন: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
আরবিতে লেখা হয় ওই হুমকি-বার্তা। লেখা হয়, ‘অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ ভাল করে দেখে নেওয়া দরকার, নয়ত উনি মরতে আসছেন অস্ট্রেলিয়ায়’। আবু মুস্তাফা ইউজার নেমের একটি অ্যাকাউন্ট থেকে ওই হুমকি-বার্তা পোস্ট করা হয়। আর তাতেই তদন্ত শুরু হয়েছে।
অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। IP অ্যাড্রেসটির নাগাল পাওয়া গিয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। অস্ট্রেলিয়া পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি বিষয়টি নিয়ে। যে ফেসবুক গ্রুপের পোস্টে ওই হুমকি-বার্তা পোস্ট করা হয়, তার ফলোয়ার সংখ্যা ১৬০০।
আরও পড়ুন: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
৬ থেকে ১১ জুলাই ত্রিদেশীয় সফরে বেরোচ্ছেন মোদি। ৬ জুলাই প্রথমে ইন্দোনেশিয়া যাবেন। তার পর পৌঁছবেন নিউজিল্য়ান্ড। সব শেষে অস্ট্রেলিয়া সফর। বিদেশ সফরে প্রধানমন্ত্রীক নিরাপত্তা যথেষ্ট আঁটসাটই থাকে। তবে মোদির সফরের আগে হুমকি-বার্তায় উত্তেজনা ছড়িয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রনেতাদের সফরে কোনও রকম হুমকি এলে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। রাষ্ট্রনেতাদের নিরাপত্তায় মোতায়েন থাকে একাধিক সংস্থা। বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকে রাষ্ট্রনেতাদের জন্য। স্থানীয় পুলিশের পাশাপাশি ফেডারেল পুলিশ, নিরাপত্তা সংস্থা মোতায়েন থাকে। একচুল এদিক ওদিক হওয়ার উপায় থাকে না। তাই হুমকি-বার্তাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠক করবেন মোদি। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় পড়ুয়াদের ভিসায় দেরি হওয়ার বিষয়টি উত্থাপন করবেন তিনি। পাশাপাশি, ইন্ডিয়া-অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও যোগ দেবেন। শিল্পপতি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন মোদি।
Chandrima Bhattacharya: ‘বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই’, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
