June 12, 2026
2ab8f4ac4a2f309b2ab7f37903712552178125374261853_original.jpg
Spread the love


স্তন ক্যানসারে আক্রান্ত হলিউড অভিনেতা ! অবাক হচ্ছেন? হ্যাঁ পুরুষ এই অভিনেতা, ও প্রাক্তন পেশাদার রেসলার  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নিয়েছেন। সঙ্গে শেয়ার করেছেন, তাঁর ক্যান্সার জার্নির কথা।  স্তন ক্যানসার মানেই শুধুমাত্র নারীদের রোগ—এমন ধারণা এখনও অনেকের মধ্যে রয়েছে। কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। সম্প্রতি হলিউড অভিনেতা ও প্রাক্তন পেশাদার রেসলার টাইলার মেনে (Tyler Mane) জানিয়েছেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। ৫৯ বছর বয়সি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের রোগের কথা প্রকাশ্যে এনে পুরুষদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা দিয়েছেন।  ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “হ্যাঁ, আমার স্তন ক্যানসার হয়েছে। আর হ্যাঁ, এটি খুবই বিরল। সমস্ত স্তন ক্যানসার রোগীর মধ্যে মাত্র ১ শতাংশ পুরুষ।”

কেন নিজের অসুস্থতার কথা প্রকাশ করলেন টাইলার মেনে?

অভিনেতা জানান, প্রথমে তিনি বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। কারণ একজন পুরুষ হিসেবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়াকে তিনি কিছুটা অস্বস্তিকর বলে মনে করেছিলেন। তবে পরে জানতে পারেন, অনেক পুরুষের দেরিতে রোগ নির্ণয় হয় কারণ এই বিষয়টি নিয়ে খুব কম আলোচনা হয়।  টাইলারের কথায়, চিকিৎসকরাও প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু তাঁর স্ত্রীর জোরাজুরিতেই স্তনে থাকা গাঁটটি অপসারণ করা হয় এবং সেখান থেকেই ক্যানসার ধরা পড়ে। তিনি বলেন, “রোগটি যদি দ্রুত ধরা পড়ে, তাহলে চিকিৎসার মাধ্যমে ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

পুরুষদের স্তন ক্যানসার হতেই পারে 

পুরুষদের স্তন ক্যানসার (Male Breast Cancer) হল এমন একটি রোগ, যেখানে স্তনের টিস্যুতে অস্বাভাবিক কোষ দ্রুত বৃদ্ধি পেয়ে টিউমার তৈরি করে। যদিও পুরুষদের স্তনের টিস্যু নারীদের তুলনায় অনেক কম, তবুও সেখানে ক্যানসার হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রোগটি বিরল হলেও একেবারে অসম্ভব নয়। তাই লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।

পুরুষদের স্তন ক্যানসারের লক্ষণ

প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নিম্নলিখিত লক্ষণগুলির দিকে নজর রাখা জরুরি—

  • স্তনে গাঁট বা ফোলাভাব
  • স্তনের টিস্যু মোটা হয়ে যাওয়া
  • স্তনের চামড়ায় লালচে ভাব বা ভাঁজ পড়া
  • স্তনবৃন্তে ব্যথা বা অস্বস্তি
  • স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া
  • স্তনবৃন্ত থেকে তরল বা রক্তমিশ্রিত স্রাব বের হওয়া
  • বগলের নিচে লিম্ফ নোড ফুলে যাওয়া
  • স্তনবৃন্তের আশপাশে দীর্ঘদিনের ঘা বা অস্বাভাবিক পরিবর্তন

এনডিটিভিতে প্রকাশিত রিপোর্ট অনুসারে,

বিশেষজ্ঞদের মতে, বুকে বা স্তনের অংশে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে তা কখনওই অবহেলা করা উচিত নয়। পুরুষদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে একাধিক কারণ। এর মধ্যে অন্যতম হল বয়স বৃদ্ধি। সাধারণত ৬০ বছরের বেশি বয়সি পুরুষদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়। এছাড়া পরিবারে কারও স্তন ক্যানসারের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়তে পারে। BRCA2 জিনে মিউটেশন থাকলেও পুরুষদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি বা টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া, এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। একইভাবে স্থূলতা বা অতিরিক্ত ওজন শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি করে। লিভারের কিছু রোগ, যেমন সিরোসিস, হরমোনের স্বাভাবিক ভারসাম্যে প্রভাব ফেলে ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া অতীতে বুকের অংশে রেডিয়েশন থেরাপি নেওয়া থাকলেও পরবর্তী জীবনে স্তন ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।

চিকিৎসকদের মতে, পুরুষদের মধ্যে স্তন ক্যানসার নিয়ে সচেতনতার অভাবই সবচেয়ে বড় সমস্যা। অনেকেই স্তনে গাঁট, ফোলাভাব বা অন্য কোনও অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দেন না, আবার অনেক ক্ষেত্রে সামাজিক সংকোচ বা লজ্জার কারণেও চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। ফলে রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার সুযোগ নষ্ট হয় এবং ক্যানসার উন্নত পর্যায়ে পৌঁছে যায়। অথচ দ্রুত রোগ নির্ণয় করা গেলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই স্তনে কোনও গাঁট, ফোলাভাব, ব্যথা বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks