August 2, 2026
7cb7a3e2d0ccbc3a4e8106281866dc051764942662888206_original.jpg
Spread the love



মুম্বই: ওয়ান ডে সিরিজ চলার মাঝেই টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতী দল ঘোষণা করে ফেলেছে বিসিসিআই। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বরের ৯ তারিখ থেকে যে সিরিজ শুরু হতে চলেছে। দল ঘোষণার আগেই আভাস মিলেছিল যে দলে ফিরতে পারেন হার্দিক পাণ্ড্য। চোট সারিয়ে মুস্তাক আলিতে খেলতে নেমে পারফর্ম করেছেন। ফলে তাঁকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে বাদ পড়েছেন রিঙ্কু সিংহ। অনেকেই এই নিয়ে প্রশ্ন তুললেও ইরফান পাঠান মনে করেন, এটা হওয়ারই ছিল। রিঙ্কুর ভাগ্য খারাপ বলেও মনে করেন তিনি। 

নিজের ইউটিউব চ্যানেলে এসে পাঠান বলেন, ”হার্দিক পাণ্ড্য দলে ফিরেছে। তাই রিঙ্কু সিংহকে বসতে হয়েছে। হার্দিক যদি জাতীয় দলে ফেরার পরিস্থিতিতে থাকেন, তাহলে অন্য কোনও বিকল্পে এক্ষেত্রে ছিল না। এই স্কোয়াডটাই মূলত ৯০-৯৫ শতাংশ থাকবে, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, ”ভারতীয় দলকে একটা বিষয়ে নিশ্চিত থাকতে হবে। হার্দিক, বুমরা ও শিবম দুবে এই তিনজন নয়ত অক্ষর, কুলদীপ ও বরুণ এই তিনজনকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নিত হবে। তবে আমি মনে করি হার্দিকের প্রয়োজনীয় অনেক বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ভাল পারফর্ম করতে হলে হার্দিককে ভাল খেলতেই হবে। সে ছাড়াও আরও এক ফিনিশারকে খেলানো হবে। তাহলেই ভারতের আরও একবার ট্রফি জেতার সুযোগ বাড়বে।”

আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে পাঠান আরও বলছেন, ”অর্শদীপ কেমন বোলিং করে, তা দেখার। সঙ্গে বুমরা থাকছে। হার্দিকও আসছে। সেক্ষেত্রে তিন পেসার খেলানোর সুযোগ থাকছে। এরমধ্যেই মিডল ও লোয়ার অর্ডারও কেমন পারফর্ম করে দেখার। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক প্লেয়ারই ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করছে। ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই পুরো ছবিটা পরিষ্কার হয় যাবে হয়ত।” উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ম্যাচগুলি হবে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর।

টি-২০ সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক – খেলবেন ফিট হলে), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks