May 20, 2026
535d1091dd0dae0072b5c1078833024f177927153005249_original.jpg
Spread the love


কলকাতা: চেক প্রতারণা মামলায় বেকসুর খালাস ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় পেসারের বিরুদ্ধে ১ লক্ষ টাকার চেক প্রতারণার মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। আর সেই মামলার হাজিরা ছিল কোর্টে। আজ সেই মামলায় বেকসুর খালাস পেলেন মহম্মদ শামি। ২০১৮ সালে হাসিন জাহান শামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই আজ আলিপুর কোর্টে হাজিরা দিয়েছিলেন শামি। সেই মামলাতেই বেকসুর খালাস তিনি। 

চেক প্রতারণা মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি

প্রসঙ্গত শামি ও তাঁর পরিবারের একাধিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন হাসিন জাহান। হাসিন জাহান কলকাতাতেই মহম্মদ শামির বাড়িতে থাকছেন। তবে বর্তমানে মেয়ের পড়াশোনার কারণে দিল্লি ও কলকাতা মিলিয়ে যাতায়াত করতে হয় তাঁকে। অন্যদিকে, ম্যাচ না থাকলে, বেশিরভাগ সময়েই উত্তরপ্রদেশের আমরোহায় থাকেন মহম্মদ শামি। বর্তমানে তিনি লখনউ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলছেন তিনি। এদিন মামলা শেষে কোর্ট চত্বর ছাড়ার আগে সংবাদমাধ্যমকে মহম্মদ শামি বলেন, ‘আমি জানতাম এই মামলায় রায় আমাদের পক্ষেই যাবে। কারণ আমি কোনও ভুল করিনি। যা টাকা দেওয়ার কথা ছিল, তার সমস্তটাই দিয়ে দিয়েছি। বাকি সবকিছু তো ঠিক রয়েছে।’ গতকালের ম্যাচ খেলতে পারননি শামি। এই বিষয়ে ভারতীয় পেসার বলেন, ‘কীই বা করতে পারি? ম্যাচে যা হতে পারে, মাঠে যা হতে পারে, মাঠের বাইরে যা হতে পারে.. সবকিছুই ঠিক করার চেষ্টা করে যাই।’

খোরপোশ বাড়াতে অভিযোগ, কী বলেছিল সুপ্রিম কোর্ট?

খোরপোশ বৃদ্ধির আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। এই আবেদনের নিরিখেই মহম্মদ শামিকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। একই মর্মে পশ্চিমবঙ্গ সরকারকেও নোটিস পাঠানো হয়েছিল। প্রসঙ্গত,  কলকাতা হাইকোর্টের নির্দেশে, বর্তমানে হাসিন জাহানকে প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং হাসিনের নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন ভারতীয় ক্রিকেটার। হাসিন জাহানের অভিযোগ, যে টাকা শামি দেন, সেই টাকায় নাকি তাঁর মাসিক খরচ চলছে না। অন্যদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষন, মা ও মেয়ের সংসার চালানোর জন্য, মাসিক ৪ লক্ষ টাকা কি যথেষ্ট নয়? এরপরে, হাসিন জাহানের অভিযোগের নিরিখে মহম্মদ শামি আর পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছিল শীর্ষ আদালত।

 

আরও পড়ুন: Cricket News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে… বিতর্কে শামির পরিবার, গুরুতর অভিযোগ বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks