Income Tax Retun Filing 2026 : হাতে রয়েছে আর কিছু ঘণ্টা। ৩১ জুলাই আজ আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন। আপনি যদি এখনও এই কাজ না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন এই কাজ। একবার এই তারিখ চলে গেলে লেট ফি হিসাবে অনেক টাকা দিতে হবে আপনাকে। জেনে নিন, সেই ক্ষেত্রে কত টাকা জরিমানা হতে পারে।
অনেকে না চাইতেও এই ভুল করেন
একটা বিষয় মাথায় রাখবেন, আয়কর রিটার্ন ফাইল শেষ দিনের জন্য ফেল রাখবেন না। অনেক সময় শেষ মুহূর্তের তাড়াহুড়োর জন্য ফাইলিংয়ে ভুল হতে পারে। শে, মুহুর্তে ভিড়ে থাকার কারণে ওয়েবসাইটে সমস্য়া তৈরি হতে পারে। কোনও ক্ষেত্রে হ্য়াং হতে পারে সাইট। তাই এই ধরনের সমস্যা এড়াতে আগে থেকে সতর্ক হওয়া উচিত।
আজ ডেটলাইন মিস করলেই…
বিষয়টা এরকম নয়, যে এরপর আপনি আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না। কিন্তু সরকারি হিসেবে আজই আয়কর রিটার্নের শেষ তারিখ। এই দিনের মধ্যে রিটার্ন ফাইল করার অমেক সুবিধাও আছে, যা আপনি এরপর পাবেন না। যা আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
কত টাকা লেট ফি দিতে হবে
আপনার যদি পুরো অর্থবর্ষে ইনকাম ৫ লাখ টাকার বেশি না হয়, তাহলে এই লেট ফি ১০০ টাকা হবে। যাদের আয় এই নির্দিষ্ট আয়ের বেশি তাদের ৫ হাজার টাকা আয়কর রিটার্ন ফাইলের জন্য লেট ফি দিতে হবে।
এর ওপর লাগবে ইন্টারেস্ট
আপনাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে লেট ফি শুধু অতিরিক্ত খরচ হিসাবে ধরা হবে না। যদি কোনও ট্য়াক্স জমা দেওয়া না হয়, তাহলে আয়কর আইনের 234A ধারা অনুযায়ী ১ শতাংশ সুদ প্রতি মাসে বা দিনের হিসেব কষে হিসেবে কেটে নেওয়া হবে। এই সুদ ধার্য হবে ডিউ ডেট থেকে রিটার্ন ফাইল জমা না দেওয়া পর্যন্ত এই সুদ ধরা হবে। এই রিটার্নের সময়সীমার ঠিক পরের দিন থেকে শুরু করে যেদিন আপনি রিটার্ন ফাইল করছেন, সেই দিন পর্যন্ত এই সুদ হিসেব করা হবে।
২ বছরের জেল হতে পারে
এই বিষয়ে ট্যাক্স ও বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈনের মতে, কোনও চাকুরিজীবী যদি ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যেও রিটার্ন ফাইল না করেন, তবে আয়কর দফতর তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। আইন অনুযায়ী, এই অপরাধের জন্য সর্বনিম্ন ৬ মাসের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে আইনে বলা হয়েছে, কর ফাঁকির পরিমাণ যদি ১০,০০০ টাকার বেশি হয়, তবেই সাধারণত এই ধরনের ফৌজদারি মামলা শুরু করা হয়।
ট্যাক্স রিফান্ডের সুদে ক্ষতি
এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি সরকারের থেকে কোনও ট্যাক্স রিফান্ড পাওয়ার যোগ্য হন, তবে দেরিতে রিটার্ন জমা করলে আপনার রিফান্ডের সুদের ক্ষতি হতে পারে। ধারা 244A অনুযায়ী, দেরিতে রিটার্ন ফাইলের ক্ষেত্রে আপনি যেদিন রিটার্ন জমা দেবেন, সেদিন থেকে রিফান্ড পাওয়ার দিন পর্যন্ত সময়ের জন্যই কেবল সুদ পাবেন। তাছাড়া, আপনার ভুলের কারণে রিফান্ডে দেরি হলে সেই সময়ের কোনও সুদ সরকার দেবে না।
লস ‘ক্যারি ফরোয়ার্ড’ হবে না
ক্যাপিটাল লস পরবর্তী বছরগুলিতে অ্যাডজাস্ট বা ‘ক্যারি ফরোয়ার্ড’ করতে চাইলে নির্দিষ্ট সময়সীমার (৩১ জুলাই) মধ্যে রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। দেরিতে রিটার্ন জমা দিলে আপনি এই সুবিধা পাবেন না। তবে একটি ব্যতিক্রম রয়েছে, ‘Income from house property’ থেকে হওয়া ক্ষতি আপনি দেরিতে রিটার্ন জমা দিলেও আগামী বছরগুলিতে ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।
আরও পড়ুন : ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
