May 16, 2026
58edc9b97793b34853f13827bd7476e6177895310291250_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে যখন নিলামের টেবিল থেকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কম হইচই হয়নি। তাঁকে ডেথ ওভারে ব্যবহার করবে কেকেআর, নাইটদের সেরা অস্ত্র হয়ে উঠবে তাঁর বিষাক্ত ইয়র্কার, এমনই মনে করা হয়েছিল।

অথচ চোটের জন্য সেই মাথিশা পাথিরানা কার্যত গোটা আইপিএল মাঠের বাইরে বসে কাটিয়েছেন। শুরুর দিকে চোটের জন্য কেকেআর দলেই যোগ দেননি। শ্রীলঙ্কায় রিহ্যাব করছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ফিটনেস টেস্ট নিয়ে ছাড়পত্র দেওয়ার পর কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেন। কিন্তু পাথিরানাকে বয়েই বেরিয়েছে কেকেআর। তাঁকে খেলায়নি। বারবার প্রশ্ন উঠেছে, এত দাম দিয়ে কিনে কেন খেলানো হচ্ছে না বেবি মালিঙ্গা নামে পরিচিত পেসারকে। যিনি গত আইপিএলে খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে। কেকেআর শিবির থেকে টিম কম্বিনেশনের অজুহাত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রেকর্ড ভাঙাগড়ার রাতে গিল-ঝড় রুখে দিয়ে নায়ক নারাইন, প্লে অফের দৌড়ে থাকল কেকেআর

অবশেষে শনিবার সেই মাহেন্দ্রক্ষণ হাজির হল। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হল ১৮ কোটি টাকা দিয়ে কেনা পেসারের। ইডেনে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তাঁকে খেলানো হল ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। আর পাথিরানা সাকুল্যে করলেন কি না ৮ বল। প্রথম ওভারে সাত রান খরচ করেছিলেন। পরের ওভারে বল করতে এসে করলেন ২ বল!

আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!

তারপরই মাঠে ফিজিও নেমে তাঁর শুশ্রূষা করেন। তবে পাথিরানা আর বল করতে পারেননি। তুমুল অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। গোটা ম্যাচে আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে সেই ওভারটি শেষ করেন সৌরভ দুবে। 

তারপর থেকে সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু হয়েছে চূড়ান্ত ট্রোলিং। বলা হচ্ছে, কী করে এরকম চোটপ্রবণ ক্রিকেটারের জন্য কেউ ১৮ কোটি টাকা খরচ করতে পারে! বরুণ চক্রবর্তীও চোট নিয়ে খেললেন। ৪ ওভারে দিলেন ৪৭ রান। খোঁড়াতে দেখা গেল বেশ কয়েকবার।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন ফিন অ্যালেন। তাঁকে পাথিরানা ও বরুণের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। অ্যালেন বেশ বিরক্তির সঙ্গে বলেন, ‘আমি ফিজিও নই। সে জন্য টাকা পাই না। এটা আমার কাজ নয়।’

সব মিলিয়ে পাথিরানাকে নিয়ে অসন্তোষ থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks