April 27, 2026
4be4f8b1a5dc943ad52099dd02c163de1777279525028394_original.jpg
Spread the love


Fact Check : ভাবতে পারেন ! ঘরে বসে মাসে পাবেন ৩০ লাখ টাকা রিটার্ন। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala SItaraman) এই স্কিমের প্রচারে নেমেছেন ! স্বাভাবিকভাবেই অর্থমন্ত্রীকে (Finance Minister) এই ভিডিয়োতে দেখে স্কিমের বিষয়ে নিশ্চিত হতে পারেন অনেকেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে সীতারামনের এই ভিডিয়ো (Viral Video)। আপনার কাছে এসেছে কি ?   

কী দেখানো হয়েছে এই ভিডিয়োতে
সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োতে আপনি দেখতে পারবেন নির্মলা সীতারামনের ছবি। যেখানে প্রাথমিকভাবে ২২,০০০ টাকা জমা দিতে বলা হচ্ছে এই স্কিমে। পরে যা থেকে নিশ্চিত রিটার্ন বাবদ ৩০ লাখ টাকা পাবেন বলে দাবি করা হচ্ছে। সাধারণ মানুষের মনে এই দুরন্ত রিটার্নের স্কিমে বিনিয়োগের হাতছানি কতটা সত্যি ? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে সরকার।

ভিডিয়োর বিষয়ে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো
ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে সরকারের। এই বিষয়ে তদন্ত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো উল্লেখ করে তারা জানিয়ে দিয়েছে, একটি ভুয়ো ভিডিয়ো। এই স্কিমের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কোনও যোগোযোগ নেই। পিআইবি নিশ্চিত করছে ,অর্থমন্ত্রী কোনওভাবেই এই ধরনের স্কিমের প্রচার করেননি।

এক্স হ্যান্ডেলে কী বলেছে PIB
এই ভুয়ো ভিডিয়োর বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তারা জানিয়েছে, এই ভুয়ো ভিডিয়োটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ভুয়ো ভিডিয়োতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কোনওভাবেই ভারত সরকার বা অর্থমন্ত্রী এই আর্থিক স্কিমের প্রচারে জড়িত নন। 

তবে এই প্রথমবার নয়..
প্রেস ইনফরমেশন ব্যুরোর কাছে এটি কোনও নতুন ঘটনা নয়। অতীতেও এই ধরনের ঘটনার প্রতারণা প্রকাশ্যে এনেছে PIB । সম্প্রতি এই ধরনের এক জালিয়াতি ভিডিয়ো ফাঁস করে সরকার। যেখানে বলা হয়, মাত্র ২২,০০০ টাকা দিলে এক সপ্তাহে ৫.৫ লাখ নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। যদিও PIB জানিয়ে দেয়, এই ভাইরাল ভিডিয়োটি পুরোপুরি ভুয়ো। দেশবাসী যেন এই ধরনের জালিয়াতি থেকে দূরে থাকে। পাশাপাশি এই ধরনের ভিডিয়োর কোনও লিঙ্কে যেন ক্লিক না করে। এতে প্রতারকরা আপনার অনেক তথ্য় পেয়ে যাবে।

ভুয়ো খবর দেখলে কোথায় কীভাবে অভিযোগ জানাবেন ? 
আপনার কাছেও যদি এই ধরনের ভুয়ো ভিডিয়ো এসে থাকলে 
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেক বিভাগে রিপোর্ট করুন
সেই ক্ষেত্রে ইমেল আইডি হল : factcheck@pib.gov.in
এই হোয়াটসঅ্যাপ নম্বরে রিপোর্ট : +91 8799711259
চাইলে আপনি ‘X’ হ্যান্ডেলে ট্যাগও করতে পারেন: @PIBFactCheck

আর কোথায় করবেন অভিযোগ
এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটলে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট লিঙ্ক, স্ক্রিনশট অথবা ভিডিও শেয়ার করুন। আপনার জন্য রয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল। 
cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে রিপোর্ট করুন। অনলাইন জালিয়াতির বিষয়ে সাইবার অপরাধ এর মতো উপযুক্ত বিভাগে অভিযোগ করতে হবে।
এই বিষয়ে যাথার্থ প্রমাণের স্ক্রিনশট, URL ইত্যাদি আপলোড করুন।
আরও রয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) বিভাগ। আপনি আপনার অভিযোগ নির্দিষ্ট মাধ্যমগুলির গ্রিভেন্স সেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিপোর্ট করতে পারেন। 
এই ধরনের পোর্টালগুলিতে আপনি WhatsApp, Facebook, Instagram বা YouTube-এর মতো অ্যাপগুলি পাবেন। সেখানে Report অপশনটি ব্যবহার করুন।

অভিযোগ দায়েরের আগে এগুলি মাথায় রাখুন
এই ক্ষেত্রে প্রমাণের (লিঙ্ক, ছবি, সময় বা টাইমস্ট্যাম্প) অবশ্যই যোগ করুন।
রিপোর্ট করার প্রয়োজনে না হলে, ভুয়ো বিষয়বস্তুটি অন্য কোথাও ফরোয়ার্ড করবেন না। 
কী কারণে আপনি ওই পোস্টটি মিথ্যা বা বিভ্রান্তিকর বলে মনে করছেন তা উল্লেখ করুন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks