June 10, 2026
5cd0e418f1ff193787aa0cf237acd8321780722598304206_original.jpg
Spread the love


মুল্লানপুর: ২০২১ সালে এসেছিলেন অক্ষর পটেল। এর পাঁচ বছর পর ২০২৬ সালে মানব সুথার (Manav Suthar)। ভারতের স্পেশালিস্ট স্পিনার হিসেবে অভিষেক করলেন এই তরুণ। এক্কেবারে পাঁচ বছর পর। এই সময়ের মাঝে কোনও স্পেশালিস্ট টেস্ট স্পিনার ভারতের জার্সিতে অভিষেক করেননি। ২৩ বছরের স্পিনারকে আফগানিস্তানের (India vs Afganistan Test Match) বিরুদ্ধে মুল্লানপুরে চলতি টেস্টে খেলতে দেখা যাবে। শনিবার থেকে শুরু হওয়া এই ম্য়াচে একাদশে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। কুলদীপ যাদবের হাত থেকে টেস্ট ক্যাপ নেন মানব। কিন্তু কে এই মানব সুথার?

গত দেড় দশক ধরে ভারতের টেস্ট ফর্ম্য়াটে স্পিন আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন অশ্বিন ও জাডেজা। এঁদের মধ্যে অশ্বিন অনেকদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন আন্তর্জাতক ক্রিকেট থেকে। ২০১০ সালের নভেম্বর মাসের পর ঘরের মাঠে এই প্রথম কোনও টেস্ট খেলতে নামল ভারত, যেখানে অশ্বিন ও জাডেজা দু’জনের কেউ নেই।

কে এই মানব সুথার?

২০০২ সালের ৩ আগস্ট রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্ম হয় মানব সুথারের। ২৩ বছর বয়সি একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার ও লোয়ার অর্ডারে দুরন্ত ব্যাটার হিসেবে নিজের পরিচিতি গড়েছেন মানব। ২০২২ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মানবের। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে ২৯ ম্য়াচে ১২৯ রান করেছেন। ২৫.৭৬ গড়ে ব্যাটিং করেছেন তিনি। মোট ছয় বার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। এক ম্য়াচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। পুদুচেরির বিরুদ্ধে ৩৩ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন একবার, এটি তাঁর কেরিয়ারের সেরা বোলিং এখনও পর্যন্ত। বলের সঙ্গে ব্যাট হাতেও দক্ষতার পরিচয় দিয়েছেন মানব। ৯৪৫ রা করেছেন, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরিও।

এই টেস্টে সুযোগ পাওয়ার বিষয়ে মানবের মূল লড়াইটা ছিল বিদর্ভের জার্সিতে ফর্মে থাকা হর্ষ দুবের সঙ্গে। তবে গিলের ক্যাপ্টেন্সিতে এই মুহূর্তে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলছেন মানব। সামনে থেকে তরুণ স্পিনারকে দেখেছেন ভারত অধিনায়ক। তাই পাল্লা ভারী ছিল কিছুটা আগে থেকেই। ম্য়াচের আগের দিনই কোচ গৌতম গম্ভীর আভাস দিয়েছিলেন যে তরুণ মুখ যাঁদের দলে নেওয়া হচ্ছে, তাঁদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সুযোগ দেওয়া হবে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। বড় রান বোর্ডে তুলে অনভিজ্ঞ আফগান প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য ভারতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks