August 2, 2026
149af33f61e9e344862a69a9bdf8cc441785681669268507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ভারতীয় টি-২০ দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। তবে ভারতীয় ওয়ান ডে দলের ধারকাছেও নেই অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু সস্প্রতি ফের একবার অভিষেক প্রমাণ করলেন, ফর্ম্যাট যেমনই হোক, তিনি কিন্তু যে কোনদিন যে কোনও ফর্ম্যাটে যে প্রতিপক্ষকে একাই উড়িয়ে দিতে পারেন। পঞ্জাবের আন্তঃজেলা সিনিয়র টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করলেন অভিষেক শর্মা।

এই টুর্নামেন্টে অমৃতসরের হয়ে তরন তরন দলের বিরুদ্ধে অভিষেক ৯১ বলে ২৩৩ রানের ইনিংস খেলেন। ঘরোয়া ক্রিকেটে এমন ইনিংস, এমন বিধ্বংসী ব্যাটিং শেষ কবে দেখা গিয়েছিল, তা রীতিমতো খুঁজতে হবে। ২৫৬ স্ট্রাইক রেটে খেলা অভিষেকের ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও চোখধাঁধানো ২৫টি ছক্কায়। 

 

 

অভিষেকের এই ইনিংসের পর ম্যাচের স্কোরকার্ড দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হালে জিম্বাবোয়ে সিরিজ়ে বারংবার ব্লেসিং মুজারাবানির বলে আউট হওয়ার পরে যেখানে অভিষেকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল, সেখানে এই ইনিংস সমালোচকদের খানিকটা হলেও মুখ বন্ধ করতে সাহায্য করবে।

আরও পড়ুন:- বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

আপাতত অবশ্য জিম্বাবোয়ে সিরিজ়ের পর ভারতীয় দল লাল বলের ক্রিকেটে ফিরবে। ১৫ অগাস্ট থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ়ের আগেই ভারতীয় দলে বিরাট ধাক্কা। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নাকি খেলতে পারবেন না দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।

টি-২০ বিশ্বকাপের সময় বুমরার হাঁটুর চোট পুনরায় মাথাচাড়া দিয়ে উঠে। সেই চোট থেকে নিস্তার পেতে বিসিসিআইয়ের মেডিক্যাল দল বুমরাকে ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেয়। গত মাসে বুমরা সেই ইঞ্জেকশন নিলেও, তাঁর সেরে উঠতে যা প্রত্যাশা করা হচ্ছিল, রিপোর্ট অনুযায়ী তার থেকে বেশি সময় লাগবে। ১৫ অগাস্ট থেকে শুরু হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে তো বুমরাকে পাওয়া যাবেই না, কলম্বোতে দ্বিতীয় টেস্টে বুমরাকে খেলানোর জন্য প্রস্তুত করার ভাবনাচিন্তা করা হচ্ছিল। তবে স্টেকহোল্ডাররা এবং সেন্টার অফ এক্সিলেন্সের ডাক্তাররা বুমরাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks