June 1, 2026
5fbf5f47ba47e4345afd3a360868fb051767670940931206_original.jpg
Spread the love


দিল্লি: প্রথম দুটো ম্যাচে দিল্লির জার্সিতে নেমেছিলেন বিজয় হাজারে ট্রফিতে। কথা ছিল যে তৃতীয় ম্য়াচেও রেলওয়েজের বিরুদ্ধে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। কিন্তু মঙ্গলবার থেকে শুরু হওয়া সেই ম্য়াচে খেলছেন না কিং কোহলি। প্রায় ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন করেছিলেন এই মরশুমে। সেঞ্চুরিও এসেছিল কিংয়ের ব্যাট থেকে। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রস্তুতির জন্যই এই টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনিই জানিয়েছিলেন যে রেলওয়েজের বিরুদ্ধেও খেলবেন। তবে শেষ মুহূর্তে বিরাট জানিয়ে দিয়েছেন যে এই ম্য়াচে তিনি খেলছেন না।

আগামী ১১ জানুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের আগে প্রস্তুতি হিসেবেই বিরাট ও রোহিত যে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন, তা জানিয়ে দিয়েছিল বিসিসিআই। দুটো ম্য়াচে তাঁরা খেলবেন, এটিও বলে দেওয়া হয়েছিল। সেই মতই রোহিত শর্মা ২ ম্য়াচ পরে আর খেলেননি মুম্বইয়ের হয়ে। তবে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল যে কোহলি হয়ত আরও একটি ম্য়াচে খেলবেন। তবে এবার দিল্লি কোচ সন্দীপ সিংহ নিশ্চিত করে দিয়েছিলেন সোমবারই যে বিরাট খেলছেন না রেলওয়েজের বিরুদ্ধে। এমনকী টুর্নামেন্টে আর কোনও ম্য়াচেও বিরাটকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে পেটের সমস্য়ার জন্য আগের ম্য়াচে খেলতে না পারলেও গোয়ার বিরুদ্ধে ম্য়াচে ফিরতে চলেছেন পঞ্জাবের জার্সিতে শুভমন গিল।

এদিকে, TOI-র রিপোর্ট অনুযায়ী চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মুম্বইয়ের হয়ে ৬ এবং ৮ জানুয়ারি শ্রেয়স আইয়ার, সূ্র্যকুমার যাদব এবং শিবম দুবে, তিনজনকেই খেলতে দেখা যাবেভারতীয় দলে সহ-অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারকে রাখা হলেও, বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছিল শ্রেয়স বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স থেকে ছাড়পত্র পেলেই শ্রেয়স মাঠে খেলতে নামতে পারবেন। মুম্বই ক্রিকেট সংস্থার সচিব উন্মেশ খানভিলকার সাক্ষাৎকারে জানান শ্রেয়স খেলার জন্য সেন্টার অফ এক্সিলেন্স থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘আইয়ার আমাদের জানিয়েছে যে ও আজ (শনিবার) বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স থেকে বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেশ্রেয়স, সূর্য এবং দুবে, সকলেই কাল (রবিবার) জয়পুরে পৌঁছে যাবে এবং মুম্বইয়ের হয়ে ওরা বিজয় হাজারে ট্রফির শেষ দুইটি ম্যাচও খেলবে।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks