তিরুঅনন্তপুরম: সিরিজ় জয় আগেই সুনিশ্চিত হয়ে গিয়েছে। তবে বিশ্বকাপপূর্বে ভারত এবং নিউজ়িল্যান্ড, দুই দলই আজ নিজেদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে। মেগা টুর্নামেন্টের আগে দুই দলের নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। তাই আজকের ম্যাচের গুরুত্ব অপরিশীম।
এক নজরে এই ম্যাচ সংক্রান্ত না না খুঁটিনাটি বিষয়গুলি জেনে নেওয়া যাক।
কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?
গ্রিনফিল্ড স্টেডিয়াম, তিরুঅনন্তপুরমে ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের লড়াই?
৩১ জানুয়ারি, শনিবার খেলা শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।
কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?
ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি।
