বুলাওয়ে: চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১ ফেব্রুয়ারি, রবিবার সুপার সিক্সে মহারণ । এই পর্বের দ্বাদশ এবং শেষ ম্যাচটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী – ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হবে । যদিও এটি একটি লিগ ম্যাচ, তবে এই ম্যাচকে ফাইনালের থেকে কম কিছু মনে করছেন না ক্রিকেটপ্রেমীরা । কারণ, এই ম্যাচ থেকে চতুর্থ সেমিফাইনালিস্ট দল পাওয়া যাবে ।
এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করেছে । এবার চতুর্থ সেমিফাইনালিস্ট দল ভারত অথবা পাকিস্তান এর মধ্যে থেকে একটি দল হবে । এই ম্যাচ থেকে কীভাবে ভারত ও পাকিস্তান – দুই দলের মধ্যে একটি দল সেমিফাইনালে পৌঁছতে পারে । টিম ইন্ডিয়ার কাছে হারের পরেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে, যেখানে পাকিস্তানকে যে কোনও মূল্যে বড় জয় নিশ্চিত করতে হবে ।
জয়ের সঙ্গে সরাসরি সেমিফাইনালে টিম ইন্ডিয়া
পাকিস্তানের বিরুদ্ধে শেষ লীগ ম্যাচে জয় পেলেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে জায়গা করে নেবে । সুপার-৬-এ এখন পর্যন্ত মেন ইন ব্লু তিনটি ম্যাচের তিনটিই জিতেছে । সেই হিসেবে টিম ইন্ডিয়া চতুর্থ ম্যাচ জিতলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে ।
পাকিস্তানের জন্য পথ কঠিন
পাকিস্তানের জন্য সেমিফাইনালের পথ বেশ কঠিন মনে হচ্ছে, কারণ দলটিকে বড় জয় পেতে হবে । ভারতীয় দলের নেট রান রেট +৩.৩৩৭ । সেখানে পাকিস্তানের নেট রান রেট +১.৪৮৪ সেই হিসেবে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে টিম ইন্ডিয়াকে প্রায় ২০০ রানে হারাতে হবে, যা সম্ভব নয় বলেই মনে হচ্ছে ।
The India Under 19 team playing in the ongoing Under 19 World Cup had a virtual interaction with the legend of World Cricket, Mr. Sachin Tendulkar.
In what was an invaluable experience, the next generation got insights and perspectives on the important ingredients for success… pic.twitter.com/hFp4fCYlby
— BCCI (@BCCI) January 30, 2026
গুরুত্বপূর্ণ বিষয় হল, টিম ইন্ডিয়া যেখানে এখন পর্যন্ত তিনটি লিগ ম্যাচ জিতেছে, সেখানে পাকিস্তানকে একটি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হারের সম্মুখীন হতে হয়েছিল । এটি ছিল মেন ইন গ্রিন-এর প্রথম ম্যাচ । এখন দেখার বিষয়, সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে চতুর্থ দল হিসাবে কারা জায়গা করে নেবে ।
