ABP Ananda LIVE : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান—এমন ইঙ্গিতই জোরাল। সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও, পাক বোর্ড যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তা বেশ স্পষ্ট। আর এই অবস্থান ঘিরেই এবার মুখ খুলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কোনও দলকে বেছে নিয়ে বয়কট করার সিদ্ধান্ত ক্রিকেটীয় আদর্শ ও স্বার্থের পরিপন্থী। এমন সিদ্ধান্ত শুধু একটি ম্যাচ নয়, গোটা প্রতিযোগিতার ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—তা হলে কি শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড? আইসিসির বিবৃতিতে স্পষ্ট ইঙ্গিত, এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।এই বিতর্কের নেপথ্যে রয়েছে বাংলাদেশ প্রসঙ্গও। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই প্রতিবাদে সরব হয়েছিল পাকিস্তান। আইসিসি বাংলাদেশকে ‘ছাঁটাই’ করায় সেই সিদ্ধান্তকে অন্যায় বলে দাবি করেছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি।
