July 22, 2026
ace327ba39ceaa30e6647a2a0f9c685e1784658381323394_original.jpg
Spread the love


Provident Fund : আপনার ক্ষেত্রেও তৈরি হয়েছে এই পরিস্থিতি। ইউনিভার্সাল অ্য়াকাউন্ট নম্বর (UAN) ভুলে গেছেন বলে তুলতে পারছেন না PF-এর টাকা। সেই ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুনরুদ্ধার করতে পারবেন UAN ।  

কারা করতে পারেন EPFO-তে অ্যাকাউন্ট
আমাদের দেশে বেতনভুক কর্মচারীদের জন্য আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার একটা বড় হাতিয়ার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)। এটিকে অবসর জীবনের সেভিংস অপশন হিসেবে দেখেন অনেকেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে আপনি তখনই EPF অ্যাকাউন্ট খুলতে পারবেন, যখন আপনার বেসিক পে ও ডিএ ১৫০০০ টাকা হবে। তবে আপনার বেতন যদি বেসিক পে ও ডিয়ারনেস অ্যালাউয়েন্স মিলিয়ে ১৫,০০০ টাকার বেশি হয়, তখনই আপনি ভলান্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড (VPF) অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন।

EPF ও VPF-এ কত সুদ দেয় সরকার
বর্তমানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ও ভলান্টিয়ারি প্রভিডেন্ট ফান্ডে সরকার ৮.২৫ শতাংশ সুদ দিয়ে থাকে। ইতিমধ্যেই ২০২৫-২৬ অর্থবর্ষের ইন্টারেস্ট অ্যাকাউন্টে দিতে শুরু করেছে সরকার। তবে যদি আপনি আপনার ইউনিভার্সাল অ্য়াকাউন্ট নম্বর (UAN) ভুলে গিয়ে থাকেন, তাহলে প্রভিডেন্টের টাকা পেতে সমস্যা হতে পারে। আপনি চাইলেই Umang App দিয়ে পুরনো এই নম্বর খুঁজে পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কিছু কাজ।

কীভাবে ফিরে পাবেন আপনার UAN
1 প্রথমে আপনাকে EPFO মেম্বার পোর্টালে লগ ইন করতে হবে।
২ এবার Know Your UAN পেজে যেতে হবে।
৩ এখানে মোবাইল নম্বর, আইডি প্রুফ (Aadhaar, PAN, or Member ID) দিয়ে ক্যাপচা পূরণ করতে হবে।
৪ এখান থেকে আপনাকে OTP পূরণ করতে বলবে। একবার তা পূরণ হয়ে গেলে আপনাকে তা সাবমিট টিপে জমা দিতে হবে।
৫ এবার আপনার স্ক্রিনে যদি দেখায় UAN Retrieved Successfully, তার মানে পুরো প্রক্রিয়া সম্মন্ন হয়েছে।

কীভাবে এটি Umang App-এর মাধ্যমে সম্পন্ন করবেন ?
১ একবার অ্য়াপ খুলুন ও EPFO সার্চ করুন
২ এবার এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসে গিয়ে Know Your UAN-এ যান
৩ এখানে মোবাইল নম্বর, আইডি প্রুফ (Aadhaar, PAN, or Member ID) দিয়ে ক্যাপচা পূরণ করতে হবে।
৪ এখানে নাম ও জন্ম তারিখ দিন (আধার কার্ড অনুযায়ী)
৫  শেষে Show My UAN-এ ক্লিক করুন UAN দেখার জন্য ও SMS-এর মাধ্যমে নম্বর পেয়ে যান।

যদি আপনার কাছে পুরনো PF নম্বর থাকলেও UAN না থাকে তাহলে..
১ Umang App খুলুন ও EPFO সার্চ করুন
২ এবার এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসে গিয়ে Know Your UAN-এ যান
৩ এখানে মোবাইল নম্বর, আইডি প্রুফ দিয়ে ক্যাপচা পূরণ করতে হবে।
৪ এখানে আইডেন্টিফিকেশন মেথডে যেতে হবে। এবার ভেরিফিকেশন স্ক্রিনে আধার ও প্যানের পরিবর্তে আপনার Member ID সিলেক্ট করুন। এখানে EPFO রেকর্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ লিখুন।
৫ শেষে Show My UAN-এ ক্লিক করুন UAN দেখার জন্য ও SMS-এর মাধ্যমে নম্বর পেয়ে যান।

আরও পড়ুন : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks