February 24, 2026
595494-anaya-bangar.gif
Spread the love


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় দলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের (Virat Kohli And Rohit Sharma) ব্যাটিং কোচ ছিলেন পাঁচ বছর। তাঁর সময়ে ভারত তিনবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মেস জিতেছে এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) এখন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তবে খবরে তাঁর সন্তান অনয়া! যিনি আগে ছিলেন আরিয়ান। ২০২৪ সালের নভেম্বর থেকে দীর্ঘ ১১ মাস ধরে পরিবর্তের যাত্রার পরে তিনি আজ রূপান্তরকামী। হরমোন প্রতিস্থাপন অস্ত্রোপচার (Hormone Replacement Therapy) বা এইচআরটি (HRT) করিয়ে আরিয়ান হয়েছেন অনন্যা বাঙ্গার (Anaya Bangar)। 

Add Zee News as a Preferred Source

লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচার

ক্রিকেটার এবং ট্রান্স-রাইটস অ্যাডভোকেট অনয়া। তিনি নিজের জীবনের গল্প প্রকাশ্যে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, এখন তাঁর বাবা-মা ও ছোট ভাই অথর্ব সবসময়ই তাঁকে সমর্থন করেছেন। এবার অনন্যা আগামী মাসে লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচার করাচ্ছেন। চিকিৎসার পরিভাষায় যা ‘জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি’। এবার সঞ্জয় বাঙ্গারই অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ বহন করবেন। অনয়া এক সর্বভারতীয় মিডিয়াকে বলেছেন, ‘মার্চ মাসে আমার লিঙ্গ জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি (ভ্যাজাইনোপ্লাস্টি) হবে। ফ্যাশন ডিজাইনার সাইশা শিন্ডে এবং অভিনেত্রী ত্রিনেত্রা হালদার গুম্মারাজুও এই অস্ত্রোপচার করিয়েছেন। তাঁরাই আমাকে গাইড করেছেন। থাইল্যান্ডের একই ক্লিনিকে আমার অস্ত্রোপচার হবে, যেখানে আমাকে কমপক্ষে এক মাস থাকতে হবে। এরপর আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। আমি কমপক্ষে ছ’মাস ক্রিকেট খেলতে পারব না, তবে আমি খুশি যে অবশেষে এটি ঘটছে।

আরও পড়ুন: ‘শুতে চাই’…যশস্বীদের সতীর্থ এখন লিঙ্গ বদলে নারী, ক্রিকেটাররাই পাঠাচ্ছেন নগ্ন ছবি!

অনন্যার পাশে তাঁর মা-বাবা

এর আগে অনয়া বলেছিলেন যে, তাঁর বাবা তাঁকে জানিয়েছিলেন যে ক্রিকেটে তাঁর আর কোনও ভবিষ্যৎ নেই। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে রূপান্তরকামী ক্রীড়াবিদদের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি খোলাখুলি ভাবে কথা বলেছেন। অনন্যার সংযোজন, ‘আমি মানুষের থেকে প্রচুর সমর্থন পেয়েছি এবং আর্থিক ভাবেও ভালো অবস্থানে ছিলাম। আমার বাবা দেখেছেন যে, মানুষ আমার সঙ্গে ছবি তুলছেন, আমার পাশে দাঁড়াচ্ছেন এবং আমাকে সম্মান করছে। আমার বাবা-মা দু’জনেই বুঝতে পেরেছিলেন যে, এটা কোনও সাময়িক বিষয় নয়। তাঁরা দেখেছিলেন যে, আমি আমার জীবন এবং আমার পছন্দগুলি নিয়ে সিরিয়াস, আমি বিশ্বাস করি, এই কারণেই তাঁরা আমার পাশে দাঁড়িয়েছে আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আমার বাবাই আমার অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ বহন করছেন। একটা সময় ছিল যখন আমি ব্রিটেনে পুরোপুরি একা থাকতাম এবং সেখানে পরিবারগুলির মধ্যে এখনও LGBTQ+ মানুষদের নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। আমি আশা করি যে আমার খুলে কথা বলা প্রয়োজন। আমার পরিবারের সমর্থন অন্যান্য রূপান্তরকামী নারীদের সাহায্য করবে। এটি অন্য কোনও পরিবারে এই নিয়ে আলোচনাকে সহজ করে তুলতে পারে। আমাদের দেশে  রক্ষণশীলতার আবহে পরিবারের ভিতর লিঙ্গের পরিচয় এখনও কঠিন। তবে আমার বাবা-মায়ের সমর্থন সবকিছু।’ মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো পরিচিত ক্রিকেটারের সঙ্গে অতীতে খেলেছেন অনয়া। তিনিই কিছুদিন আগে জানিয়ে ছিলেন যে, সিনিয়র ক্রিকেটাররা তাঁকে নগ্ন ছবি পাঠাতেন। তাঁর সঙ্গে শুতেও চেয়েছেন তাঁরা। যদিও অনন্যা তাঁদের নাম জানাননি।

আরও পড়ুন: ৪ দিন পরেই বিশ্বকাপ শুরু, তাহলে এখন আচমকাই কেন দেশ ছাড়ছেন সূর্যরা! বাধ্য হয়েই বোর্ডের চরম সিদ্ধান্ত?

ভ্যাজাইনোপ্লাস্টি কী?

এককথায় ভ্যাজাইনার প্লাস্টিক সার্জারি। ভ্যাজাইনোপ্লাস্টিতে যোনিপথ তৈরি (রিকনস্ট্রাকশন) বা মেরামত (রিপেয়ার) করা হয়। মূলত লিঙ্গ-নিশ্চিতকরণ (‘জেন্ডার-অ্যাফার্মেশন) সার্জারির অংশ হিসেবে পুরুষ থেকে নারীতে রূপান্তরের জন্য, অথবা চিকিৎসাগত কারণে (যেমন- ক্যান্সার, জন্মগত সমস্যা, বা প্রসবের পর যোনিপথের শৈথিল্য দূর করতে) করা হয়ে থাকে। যোনিপথের গঠন ঠিক করা, নারীবাদী বাহ্যিক রূপ দেওয়া, যৌন কার্যকারিতা উন্নত করা, বা যোনিপথকে শক্ত করাই মূল লক্ষ্য এই সার্জারির। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks