Indian Student Death: ক্য়ালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার। ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার কর্ণাটকের পড়ুয়ার দেহ। ক্যাম্পাসের কাছেই সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার পুলিশের। ইউনিভার্সিটি অফ ক্য়ালিফোর্নিয়াতে স্নাতকোত্তর পড়ছিলেন সাকেত। ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসের কাছেই শেষবার দেখা গিয়েছিল। ক্যাম্পাসের অদূরেই একটি পার্কের কাছে উদ্ধার হয় দেহ। ছাত্রের দেহ দেশে ফেরাতে সাহায্যের আশ্বাস ভারতীয় দূতাবাসের।
