July 30, 2026
3880073243b8ea86bf62adab04050b521771767196180507_original.jpg
Spread the love


আমদাবাদ: আমদাবাদে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারতীয় দল (India vs South Africa)। সেই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে যেখানে চার বদল ঘটিয়ে মাঠে নামছে, সেখানে ভারতীয় দল নেদারল্যান্ডস ম্যাচ থেকে অপরিবর্তিত দল নিয়েই এই ম্য়াচ খেলছে। 

টস জেতার পর মারক্রামের ব্যাটিংয়ের সিদ্ধান্তে উপস্থাপক রবি শাস্ত্রী এতটাই চমকে যান যে তিনি মারক্রামকে দ্বিতীয়বার তাঁর সিদ্ধান্তের কথা জিজ্ঞেস। পরিসংখ্যান কিন্তু শাস্ত্রীর চমকে যাওয়ার কারণটা স্পষ্ট করে দেয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে এই নিয়ে মাত্র তিনবার কোনও দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। এমনকী ভারতে সফর করা মাত্র দুই দল ভারতের বিরুদ্ধে এর আগে টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে চমকপ্রদ বিষয় হল টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সচরাচর দেখা না গেলেও, উপরে উল্লেখিত প্রতিটি ক্ষেত্রেই টস জিতে প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে। 

 

সেই জয়ের লক্ষ্যেই কিন্তু প্রোটিয়া দল মরিয়া। ২০২৪ সালের ফাইনালে কার্যত জয়ের মুখ থেকে হারতে হয়েছিল প্রোটিয়াদের। সেই হারের বদলা নেওয়ার সুযোগ মারক্রামদের সামনে। সেই লক্ষ্যে চার বদল ঘটিয়েছে রামধনুর দেশ। চার তারকা ক্রিকেটার কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং ডেভিড মিলাররা সকলেই প্রোটিয়া দলে ফিরেছেন। অনেকেই ভেবেছিলেন নিয়মরক্ষার নেদারল্যান্ডস ম্যাচের একাদশ থেকে এই ম্য়াচের ভারতীয় একাদশেও বদল ঘটবে। তবে তেমনটা হল না। দলের সহ-অধিনায়ক অক্ষর পটেলই ম্যাচে সুযোগ পেলেন না।   

এই সিদ্ধান্তের ব্যাখা দিতে গিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় বলেন, ‘অক্ষর পটেলের ওপর এই সিদ্ধান্তটা খুবই কঠিন। তবে আমরা (নেদারল্যান্ডস ম্যাচ থেকে) একই একাদশ নিয়ে মাঠে নামছি। পরিকল্পনামাফিকই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তাই দলে কোনও বদল ঘটানো হয়নি।’ প্রথমে বোলিং পেয়ে ভারতীয় দল খুব একটা চিন্তিত নন বলেই জানান সূর্যকুমার যাদব। তবে ভারতীয় অধিনায়ক এও স্পষ্ট করে দেন যে টস জিতলে তাঁরাও ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks