May 14, 2026
d21f55dc0a95e0a8c5c1ec98d73f85991772293410199507_original.jpg
Spread the love


পাল্লেকেলে: শনিবার দ্বীপরাষ্ট্রে মরণ-বাঁচন ম্য়াচে নেমেছে পাকিস্তান। প্রতিপক্ষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলাফলের ওপরেই পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে। সেই ম্যাচেই দলের মহাতারকা ক্রিকেটার বাবর আজমকে একাদশ থেকে বাদ দিল পাকিস্তান।

ম্যাচের আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল এই বিশ্বকাপের পরেই বাবর আজমকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হতে পারে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তাঁকে দলের একাদশ থেকে বাদ দেওয়া হল। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে বাবর মাত্র ২২.৭৫ গড় ও ১১২.৩৪ স্ট্রাইক রেটে ৯১ রান করেছেন। তাঁর ফর্ম এবং স্ট্রাইক রেট, দুই নিয়েই সমালোচনা হচ্ছিল। এবার তাঁকে বাদই দেওয়া হল। তবে শুধু বাবর একা নন সাঈব আয়ুব এবং সলমন মির্জাকে দলের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।

এই তিন তারকাকে একাদশ থেকে বাদ দিয়ে অন্তত ব্যাটিংয়ে পাকিস্তানের কোনও সমস্যাই হল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রান তুলল পাকিস্তান। সৌজন্যে শাহিবজাদা ফারহান এবং এই ম্যাচে তাঁর ওপেনিং পার্টনার ফখর জামান। দুই পাকিস্তান ওপেনার দলের হয়ে দুরন্ত ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন। সেই সুবাদেই পাকিস্তান দু’শো রানের গণ্ডি পার করল। শাহিবজাদা ফারহান দুরন্ত শতরান হাঁকালেন। আর সেই ইনিংসের সুবাদেই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। বিরাট কোহলিকে পিছনে ফেলে এক বিশ্বকাপে সর্বাধিক রানসংগ্রাহক হয়ে গেলেন। বিরাট এক বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন। ফারহান এই বিশ্বকাপে ৩৮৩ রান করে ফেললেন।

 

ফারহানের ওপেনিং পার্টনার ফখর সেঞ্চুরি না হাঁকালেও ৮৪ রানের ইনিংস খেললেন। অবশ্য শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে দলের লোয়ার মিডল অর্ডার একেবারে ব্যর্থ। ১৭৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৪ রানের ব্যবধানে পাকিস্তানের আরও সাত উইকেট পরে। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা তিন উইকেট নেন। তা সত্ত্বেও পাকিস্তান ২১২ রান তোলে।

এই ম্য়াচ জিতে সেমিফাইনালে পৌঁছতে হলে পাকিস্তান কম করে ৬৪ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। দলের দুই ওপেনার বোর্ডে রান তুলেছেন এবার বোলাররা শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রেখে পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছে দিতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks