March 14, 2026
db219bbbb4e065e32efe169e1d3c354617723639796361371_original.jpg
Spread the love


Train Ticket Booking New Rule: এবার ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে নতুন নিয়ম আনল ভারতীয় রেল। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের (Centre For Railway Information Systems) তরফে জানানো হয়েছে যে চলতি বছরের ১ মার্চ থেকে আর UTS অ্যাপ বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অন মোবাইল কাজ করবে না। ফলে টিকিট কাটার জন্য ব্যবহার করতে হবে ‘রেলওয়ান অ্যাপ’। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর তরফে যাত্রীদের জ্ঞাতার্থে জানানো হয়েছে যে ১ মার্চ থেকে ভারতীয় রেলওয়ের UTS টিকিট বুকিং অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। ফলে যাত্রীদের টিকিট বুক করতে হবে ‘রেলওয়ান অ্যাপ’ ব্যবহার করে। 

কী কী সুবিধা? 

‘রেলওয়ান অ্যাপ’-এর মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কাটা যাবে প্ল্যাটফর্ম টিকিটও। মনে রাখতে হবে, শুধু ‘রেলওয়ান অ্যাপ’ নয়, আইআরসিটিসি-তেও রিজার্ভড টিকিট বা সংরক্ষিত টিকিট বুকের সুবিধা জারি থাকবে। তথ্যের খাতিরে জানিয়ে রাখা ভালো, ‘রেলওয়ান অ্যাপ’-টি আইআরসিটিসি কর্তৃক অনুমোদিত। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ‘রেলওয়ান অ্যাপ’-এ মিলবে একাধিক সুবিধা। যেমন, টিকিট বুকিং, লাইভ ট্রেন ট্র্যাকিং, PNR স্ট্যাটাস চেকিং। এছাড়াও জানা যাবে কোচের অবস্থান এবং প্ল্যাটফর্মের খোঁজ। এই অ্যাপটি ব্যবহার করে ট্রেনে খাবার অর্ডার করা সম্ভব। 

কীভাবে লগ ইন? 

‘রেলওয়ান অ্যাপ’-এ লগ ইন করা খুব সহজ। mPIN অথবা বায়োমেট্রিকের মাধ্যমে খুব সহজেই লগ ইন করা যাবে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যে যাত্রীরা যাত্রাকালীন কোনও সমস্যার সম্মুখীন হলে রেল মদদের (RailMadad) মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, একাধিক ভারতীয় ভাষা ব্যবহারের সুবিধা দিচ্ছে ‘রেলওয়ান অ্যাপ’। 

R-Wallet এর ভবিষ্যৎ 

ব্যবহারকারীদের অনেকের মনেই প্রশ্ন এসেছে যে তাহলে R-Wallet এর টাকার কী ভবিষ্যৎ? X প্ল্যাটফর্মে CRIS এর তরফে জানানো হয়েছে, আর-ওয়ালেটের টাকা সেক্ষেত্রে ‘রেলওয়ান অ্যাপ’-এ স্থানান্তরিত হয়ে যাবে। এটি ব্যবহারের জন্য UTS অ্যাপে রেজিস্টার করা নাম ও নম্বরটি রেলওয়ান অ্যাপেও ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নাম ও নম্বরে যদি কোনও ত্রুটি দেখা দেয়, তাহলে R-Wallet ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।  

কীভাবে পাবেন? 

রেলওয়ান অ্যাপটি অ্যান্ড্রয়েড (গুগল প্লে স্টোর) এবং iOS (অ্যাপল অ্যাপ স্টোর) থেকে ডাউনলোড করা সম্ভব। জানা যাচ্ছে, বিনামূল্যেই পাওয়া যাবে এই সুবিধা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks