March 15, 2026
a85d275d7730a099f23d61dd4a3dc2bc1772561376644484_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারতে ! মূলত, যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সরকারি সূত্রে খবর যে, ভারতে আর ২৫ দিনে অপরিশোধিত তেল ও পরিশোধিত তেল মজুত রয়েছে। যার দরুণ এই মুহূর্তে অপরিশোধিত তেল, LPG, LNG আমদানির বিকল্প উৎস খুঁজছে ভারত।

আরও পড়ুন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচে বন্ধ হরমুজ প্রণালী, “…কত ভারতীয় আটকে” ? বৈঠক কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর

সূত্রের খবর, এই পরিস্থিতিতে দেশে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। তবে ইতিমধ্য়েই গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর মন্ত্রনালয়, রাষ্ট্রয়াত্ত্ব সংস্থাগুলির শীর্ষকর্তাগুলির সঙ্গে আলোচনায় গিয়েছে। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রনালয়ের দফতর জানিয়েছে,  তাঁরা একটানা নজর রেখেছে পরিস্থিতির উপরে।  উপলব্ধতা  এবং সাধ্যক্ষমতা মত প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks