August 2, 2026
da4c5682f03d32e2d10cc925dc1b56f117856954793621373_original.jpg
Spread the love


কলকাতা: আপনি কি চাকরি করেন? তাহলে আপনি নিশ্চয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO-এর সদস্য। কিন্তু আপনি জানেন কি, আপনি যদি বিয়ে করেন, তাহলেই কিন্তু আপনার সেই নমিনেশন মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে? এই বাতিল কিন্তু হয় একেবারে নিজে থেকেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬ অনুযায়ী, বিয়ের আগে করা কোনও নমিনেশন বিয়ের পর আর বৈধ থাকে না। ফলে, আপনার অবসরের সঞ্চয় ও এর থেকে পাওয়া সুবিধা আপনি যদি চান, আপনার অবর্তমানে তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়, তাহলে বইয়ের পর নিজের নতুন নমিনেশন ফের জমা দিন।

আরও পড়ুন: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে

গত ২৯ জুন প্রকাশ্যে এসেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬। আর সেই স্কিমের ৪৪ নম্বর অনুচ্ছেদে এই নিয়ম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সদস্যের বিয়ে হলেই আগের নমিনেশন বাতিল হয়ে যাবে এবং নতুন নমিনেশন দাখিল করতে হবে। চাকরি পরিবর্তন বা নতুন EPF অ্যাকাউন্ট খোলার সঙ্গে এই নিয়মের কোনও সম্পর্ক নেই। শুধুমাত্র বিয়ের কারণেই নতুন নমিনেশন করা বাধ্যতামূলক।

তবে বিয়ের পর অবশ্যই স্বামী বা স্ত্রীকেই নমিনি করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। নিয়ম অনুযায়ী, সদস্য তাঁর স্ত্রী বা স্বামী, বাবা-মা, সন্তান অথবা অন্য যে কোনও যোগ্য ব্যক্তিকে নমিনি করতে পারেন। একাধিক নমিনিও রাখা যায় এবং প্রত্যেকের জন্য সুবিধার নির্দিষ্ট অংশ উল্লেখ করা যায়।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

EPF-এর আওতায় কর্মী ও নিয়োগকর্তা প্রতি মাসে অবসরকালীন তহবিলে অর্থ জমা করেন। সদস্যের মৃত্যুর ক্ষেত্রে শুধু EPF-এর সঞ্চিত অর্থই নয়, এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS) এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI)-এর সুবিধাও নমিনি অনুযায়ীই দেওয়া হয়। EDLI প্রকল্পে যোগ্য পরিবারের সদস্যরা সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা পেতে পারেন। তাই অবৈধ বা পুরনো নমিনেশন থাকলে এই তিনটি প্রকল্পের দাবিই জটিল হয়ে পড়তে পারে।

নমিনেশন আপডেট করতে UAN ব্যবহার করে EPFO ইউনিফায়েড মেম্বার পোর্টালে লগ-ইন করতে হবে। এরপর ‘Manage’ বিভাগে গিয়ে ‘e-Nomination’ নির্বাচন করে নমিনির তথ্য, সম্পর্ক এবং প্রাপ্য অংশ উল্লেখ করতে হবে। আধার-সংযুক্ত ওটিপির মাধ্যমে যাচাই করে আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এর জন্য নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন নেই। এছাড়া UAN-এর সঙ্গে আধার সংযুক্ত থাকা এবং সদস্য ও নমিনির তথ্য হালনাগাদ রাখারও পরামর্শ দিয়েছে EPFO।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks