March 15, 2026
5ec39fa97d60ff18fd523176c5047449177262170092775_original.png
Spread the love


একদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ। অন্যদিকে হিসাব উল্টে দিয়ে কমছে সোনার দাম। আর এমন হওয়ায় বিয়ের মরশুমে হাসি ফুটছে দেশের সাধারণ মানুষের মুখে। গত কয়েক দিনে বেশ খানিকটা কমে গিয়েছে সোনার দাম। আজ, ৫ মার্চ আপনি সোনা কিনতে গেলে, কত খরচ হবে আপনার জানেন কি? চলুন দেখে নিই এক নজরে।

২৪ ক্যারেট সোনা

প্রতি গ্রামে ১৯০ টাকা দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। অর্থাৎ, আজ ৫ মার্চ আপনি যদি সোনা কিনতে যান হলে গ্রাম প্রতি আপনাকে খরচ করতে হবে ১৬ হাজার ১০ টাকা।

২২ ক্যারেট সোনা

গয়না তৈরিতে ব্যবহার করা হয় ২২ ক্যারেট সোনা। আর সেই ২২ ক্যারেট সোনার দামও কমে গিয়েছে আজ। গ্রাম প্রতি ১৮০ টাকা দাম কমেছে এই সোনার। অর্থাৎ, আজ আপনি যদি সোনা কিনতে চান, তাহলে আপনাকে প্রতি ১০ গ্রামের জন্য খরচ করতে হবে ১ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা।

তবে, আপনি যদি আপনার কাছে থাকা সোনা বিক্রি করতে চান, তাহলে আপনি গ্রাম প্রতি পাবেন ১৪ হাজার ৫৬৯ টাকা। যা গতকালের তুলনায় ১৭৩ টাকা কম।

১৮ ক্যারেট সোনা

দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। গ্রাম প্রতি ১৪৫ টাকা দাম কমেছে এই ধরনের সোনার। বর্তমানে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১২ হাজার ৪৯০ টাকা।

রুপোর দাম

দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমে গিয়েছে ২ হাজার ২৭০ টাকা। বর্তমানে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার ১৭০ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৬০১০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫২১০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪৫৬৯
১৮ ক্যারেট ১ গ্রাম ১২৪৯০
রুপো (৯৯৯) ১ কেজি ২৭০১৭০

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks