March 13, 2026
4ba3cf7c3ffb3d4f129cb8872bd8e00c1772884237039206_original.jpg
Spread the love


আমদাবাদ: আগামীকাল ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026 Final) ফাইনাল। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে নামতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার টুর্নামেন্ট শুরু করেছিল। অন্য়দিকে কিউয়িরাও টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল এবার। এমনকী সেমিতে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল মিচেল স্য়ান্টনারের দল। নক আউটে এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড অনেকবারই মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের নিরিখে কারা এগিয়ে?

সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউটে দুটো দল আমনে সামনে হয়েছিল। কিউয়ি শিবির ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৫১ রান তুলে নিয়েছিল প্রথমে ব্যাটিং করতে নেমে। ভারতীয় বোলিং লাইন আপে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর পটেল মিলে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে বেঁধে রেখেছিলেন। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে একটু ধাক্কা খেলেও রোহিত শর্মা ক্রিজে টিকে থেকে দলকে জয় এনে দেন। শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যায়।

২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের নক আউটেও দুটো দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও বিরাট ও শ্রেয়সের ব্যাট থেকে এসেছিল দুরন্ত ইনিংস। কিং কোহলি তো সেঞ্চুরির ইনিংসও খেলেছিলেন। বল হাতে ম্য়াচে একাই সাত উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন মহম্মদ শামি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks