March 14, 2026
936708b7895e678743863c5d7bd52bf61734697993136349_original.jpg
Spread the love


CBSE Class 10 and 12 Examinations: ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিয়েছে সিবিএসই বোর্ড। ৯, ১০ এবং ১১ মার্চের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, বোর্ড পরে এইসব পরীক্ষার পরবর্তী দিনক্ষণ ঘোষণা করবে। ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আর এই যুদ্ধের আবহে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিয়েছে CBSE বোর্ড। 

দুবাই, কাতার, বাহরিন, জর্ডন, কুয়েত – পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি। আর তাই এই জায়গাগুলিতে ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পড়েছে মারাত্মক প্রভাব। এই জায়গাগুলিতে তীব্র মাত্রায় আঘাত হেনেছে ইরান। এর আগে সিবিএসই বোর্ড একটি নোটিস জারি করেছিস। সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং বাতিলের কথা বলা হয়েছিল। ১, ৩ এবং ৫ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। 

সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিচার করে আগামী ১২ মার্চ থেকে যেসব পরীক্ষা নির্ধারিত রয়েছে, সেগুলি কবে, কী হবে তা জানানো হবে। 

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। আমেরিকা-ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। ফের ক্লাস্টার মিসাইল দিয়ে ইজরায়েলের উপর হামলা ইরানের। ইজরায়েলের তেল আভিভ শহরে হামলা চালিয়েছে ইরান। ইরানের  মিসাইল হামলায় তেল আভিভে ব্য়াপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।  ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্য়েই উদ্ধার কাজ শুরু হয়েছে। অন্য়দিকে, লেবাননের বেকা অঞ্চলে ইজরায়েলের বিমান হামলা রুখে দিয়েছে হিজবুল্লা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও সামনে এসেছে। ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা বিস্ফোরণের খবর মিলেছে। পাল্টা আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 

অষ্টম দিনেও অশান্ত পশ্চিম এশিয়া। চলছে হামলা, পাল্টা হামলা। ইরানে লাগাতার ভারী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে যৌথ বাহিনীর এয়ার স্ট্রাইকের খবর মিলেছে। বিস্ফোরণের শব্দে কাঁপছে তেহরানের বিভিন্ন এলাকা। যৌথবাহিনীর হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks