March 14, 2026
1b8358d6c2352a97a5fadef469b0b4e21772994563557485_original.jpg
Spread the love


Iran Israel US War: সৌদি আরবে মিসাইল হানা। নিহত ২ জন। তাঁদের মধ্যে একজন ভারতীয় বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ১২ জন। একটি আবাসিক এলাকায় মিসাইল হামলা হয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর। সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে Al-Kharj শহরে এই হামলা হয়েছে এবং সেখানে একটি মিসাইল আছড়ে পড়ে একটি আবাসিক এলাকায়। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোম্পানির কমাউন্ড ছিল ওই বহুতলে। 

সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়েছে যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি। বাকি যে ১২ জন আহত হয়েছেন তাঁরা বাংলাদেশের বাসিন্দা। মৃত এবং আহতদের নাম কিংবা বাকি পরিচয় এখনও জানায়নি কর্তৃপক্ষ। 

ইরানের এলিট গার্ড ফের হামলা করেছে ইজরায়েল এবং আমেরিকা সেনাঘাঁটিতে। পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সেনাঘাঁটিগুলিতে ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে আক্রমণ করেছে ইরান। এলিট গার্ডের দেওয়া নতুন ভিডিওতে ইরান দাবি করেছে খেইবার শেকান, ইমাদ এবং গদরে মিসাইল ছুড়েছে। অপারেশন ট্রু প্রমিস ৪ – এর আওতায় এই হামলা চালানো হয়েছে। 

৯ দিন ধরে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। আমেরিকা এবং ইজরায়েল সবার আগে ইরানের উপর হামলা চালিয়েছিল। সেই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। খামেনেইয়ের মৃত্যুর পরই ইরান জানিয়েছিল প্রতিশোধ নেবে তারা। আমেরিকাও জানিয়েছিল যে ইরান হামলা করলে পাল্টা এমন জবাব দেওয়া হবে যা কোনওদিন দেখেনি ইরান। এর আগে সৌদির বৃহত্তম তেল শোধনাগার,আরমাকো- র রাস তনুরায় ২ বার হামলা হয়েছে। 

আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে হামলা-পাল্টা হামলা চলছেই। এবার ইজরায়েলের তেল শোধনাগারে হামলা চালাল ইরান। ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস জানিয়েছে, শনিবার রাতে তারা হাফিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। পাশপাশি, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। অন্য়দিকে শনিবার রাতে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ ঘুরপথে এসে পড়েছে ভারতের চা-শিল্পে। পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধের জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে কীভাবে ভারতের চা যাবে দেশের বাইরে? যা ঘিরে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গের চা-শিল্প মহলে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks