মেষ রাশি
সপ্তাহের শুরু খুব ভাল হবে। যুদ্ধের কারণে শুল্ক ব্যবসায়ীদের একটু সমস্যা হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসার উন্নতি হতে পারে। আপনি আপনার বুদ্ধির জোরে নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে উন্নতির জন্য আপনাকে এই সপ্তাহে কিছু সাহসী পদক্ষেপ নিতে হতে পারে, যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি খুব ভাল নয়, প্রচুর পরিশ্রম করতে হবে। বিদেশ ভ্রমণে কিছু বাধা আসতে পারে। যে কোনও কাজে পরিবারের সদস্যদের আশীর্বাদ পাবেন, এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। আটকে থাকা অর্থ হঠাৎ ফিরে পেতে পারেন। এই সপ্তাহে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি সামাজিক কাজে বেশি সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। পূর্বের বাধাগুলি দূর হবে এবং আপনি বিয়ের কথা বিবেচনা করতে পারেন। সপ্তাহের শেষে আপনার সঙ্গীকে মূল্যবান কিছু উপহার দিতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার চোখের বা উচ্চ রক্তচাপ সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহ শেষে, একজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
সপ্তাহের শুরুটা ভাল হবে। কর্মক্ষেত্রে দিনটি ভাল। পরিকল্পনামাফিক আপনার কাজ সময়মতো শেষ হবে এবং ঊর্ধ্বতনরা আপনার প্রশংসা করবেন। ব্যবসায়িদের এই সপ্তাহে কিছু নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটি ভাল। আটকে থাকা পুরোনো অর্থ পুনরুদ্ধার করতে পারেন। যুদ্ধের কারণে বাইরে থেকে আমদানিকৃত পণ্যের বিক্রি সামান্য কমতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে, নিজেকে ভাল জায়গায় নিয়ে যেতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে, আপনার বুদ্ধির জোরে তা অনায়াসে মোকাবিলা করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি খুব ভাল না। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার পড়াশুনোয় বাধা সৃষ্টি করতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন, যা আপনার খরচ বৃদ্ধি করতে পারে। এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমস্ত কাজে পূর্ণ সমর্থন পাবেন। বিবাহিত জীবন ভাল কাটবে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। পিঠে ব্যথা বা পা ফুলে যাওয়ার বিষয়ে সচেতন থাকুন।
মিথুন রাশি
সপ্তাহটি শুরু হবে কিছু আধ্যাত্মিক পরিকল্পনা দিয়ে। যুদ্ধের কারণে সপ্তাহের শুরুর দিকে আমদানি-রফতানিতে দেরি হতে পারে। যা ব্যবসার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি মোটামুটি কাটবে। কোনও কাজে পরিবারের সদস্যের সাফল্য আপনার চিন্তা দূর করবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসায় উন্নতি হবে। পরিস্থিতি অনুকূল হওয়ায় ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের জন্য সপ্তাহটি ভাল। ভাল কাজের জন্য সিনিয়ররা আপনার পদোন্নতির প্রস্তাব দিতে পারেন। আর্থিক দিক থেকে সময়টি ভাল। আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আপনি পুরোনো ঋণ শোধ করতে পারবেন। এই সপ্তাহে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সমস্যায় পড়তে পারেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই সপ্তাহে বিবাহিত জীবন ভাল কাটবে। প্রেমিক প্রেমিকাদের জন্যও সপ্তাহটি ভাল। আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি ভাল জায়গায় সময় কাটানোর সুযোগ পাবেন। এই সপ্তাহটি অবিবাহিতদের জন্য মোটামুটি কাটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব ভাল নয়। অনিদ্রা ও পায়ের সমস্যা থাকলে সচেতন থাকুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
