March 14, 2026
2b19d7f4eb161fa0efb895fb4b4b412d1773505943715223_original.jpg
Spread the love


কলকাতা: টি২০ বিশ্বকাপ জয় করার পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব। দীর্ঘদিনের বান্ধবী বংশিকার সঙ্গে উত্তরাখণ্ডের মুসৌরিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন স্পিনার। বিয়ের মঞ্চ একেবারে তারকাখচিত। ভারতীয় দলের ‘চায়না ম্যানে’র জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত রয়েছেন।                                      

সেখানে উপস্থিত হয়ে আশীর্বাদ জানালেন বাগেশ্বর বাবা। আজই মুসৌরিতে এসে পৌঁছন বাগেশ্বর মহারাজ। সেখানে তিনি ভারতীয় ক্রিকেট দলের ‘চায়নাম্যান’ বোলার কুলদীপ যাদবের বিবাহ অনুষ্ঠানে যোগ দেন এবং তাঁকে আশীর্বাদ করেন। 

এই শুভলগ্নে বাগেশ্বর মহারাজ কুলদীপ যাদবকে ভগবান বালাজির একটি পবিত্র উত্তরীয় এবং একটি বাঁধাই করা ছবি উপহার দেন। পাশাপাশি, তিনি নবদম্পতিকে তাঁর আশীর্বাদ জানান। এছাড়া, তিনি কুলদীপ যাদবের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতিও শুভকামনা জ্ঞাপন করেন।                                                    

প্রায় ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা করতে মুসৌরির একটি নামী হোটেল সম্পূর্ণ বুক করা হয়েছে। সেই হোটেলে রয়েছে প্রায় ৮০টি ঘর। এছাড়াও অতিথিদের থাকার জন্য আরও দু’টি বড় হোটেলে ঘর সংরক্ষণ করা হয়েছে। বিমানবন্দর থেকে অতিথিদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্যও বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপজয়ী এই স্পিনারের বিয়ে ঘিরে মুসৌরিতে তৈরি হয়েছে উৎসবের আবহ। হোটেল সূত্রে জানা গিয়েছে, স্যাভয় হোটেলের প্রায় ৮০টি ঘর বুক রাখা হয়েছে। পাশাপাশি ভিআইপি অতিথি, পরিবারের সদস্য এবং নিরাপত্তাকর্মীদের থাকার জন্য কাছাকাছি বিলাসবহুল হোটেলগুলিতেও থাকার ব্যবস্থা করা হয়েছে।          

উত্তরাখণ্ডেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই মেনুতেও রাখা হয়েছে পাহাড়ি খাবারের স্বাদ। খবর অনুযায়ী, প্রতিটি প্লেটের খরচ ছয় হাজার টাকারও বেশি। জানা গিয়েছে কুলদীপ যাদবের বিয়ের মেন্যুতে থাকছে বাজরার রুটি, ঢেঁকিছাঁটা চালের ভাত, কলাইয়ের ডাল, পাহাড়ি ছোলার ডাল, শুশনি শাক, কুমাউনী রায়তা, শণবীজের চাটনি এবং শ্যামা চালের পায়েস। এছাড়াও প্রাতঃরাশের জন্য রাখা হয়েছে জনপ্রিয় খাবার—ইডলি, ধোসা, ছোলা-ভাটুরা ও পোহা।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks