June 18, 2026
8ad12a845d0294d6aa95000970c127d917760533599411379_original.jpg
Spread the love


কলকাতা : সপ্তাহের মাঝেই বড় আপডেট মূলবান ধাতুর বাজারে। হু হু করে কমে গেল রুপোর দাম। কমেছে সোনারও। গত কয়েকদিন ধরে বাড়া-কমার মাঝে আজ কিছুটা স্বস্তি দিল মধ্যবিত্তের পকেটে। সুতরাং সোনার হোক কিংবা রুপোর গয়না বানাতে আজই পরিকল্পনা করতে পারেন। তবে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

আজ ২৪ ক্যারেট সোনার দাম – 

১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৪ হাজার ৯১২ টাকা। 

২২ ক্যারেট সোনার দাম –  

বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম কিছুটা কমেছে। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৪ হাজার ১৬৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৬৫০ টাকা।                    

কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৫৭০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম –                

কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৬৩০ টাকা। 

রুপোর দাম –                

একধাক্কায় অনেকটা কমল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১৭৪ টাকা। 

যে বিষয়টি মাথায় রাখবেন –                       

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে। 

এখন কি সোনা কেনার সুবর্ণ সুযোগ?

বাজার বিশেষজ্ঞদের মতে, বিয়ের মরশুম এবং উৎসবের আগে এই ধরনের সাময়িক দরপতন ক্রেতাদের জন্য ভালো সুযোগ হতে পারে। তবে সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয়, তাই কেনাকাটার আগে দাম যাচাই করে নেওয়া উচিত।

রে বসে আপনার সোনা পরীক্ষা করুন

১ যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২ তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

৩ অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।

৪ কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks