March 16, 2026
f2c1100dac43fcb54cde8c0275af5d831773641394381507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: গত সপ্তাহান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিতেেছে ভারতীয় দল। বিশ্বজয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিয়ে সেরছেন সেই দলের তারকা ক্রিকেটার কুলদীপ যাদব (Kuldeep Yadav marriage)। সেই বিয়ের ছবি এবার শেয়ার করলেন কুলদীপ যাদব নিজেই। 

পাহাড়ের কোলে মুসৌরিতে ১৪ মার্চ তাঁর বাল্যকালের প্রেমিকা তথা বাগদত্তা বংশিকা চড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কুলদীপ যাদব। কুলদীপ ও বংশিকার প্রেম দীর্ঘদিনের। অনেকটা রূপকথার মতোই। দুইজনই কানপুরে একসঙ্গে বড় হয়েছেন। দুই জনের বাড়ির মধ্যে মাত্র কয়েক কিলোমিটারের ফারাক ছিল। সেই প্রেমকাহিনি অবশেষে ১৪ মার্চ পূর্ণতা পেয়েছে। নিজেদের স্বপ্নপূণের দিনের ছবি তাঁরা অবশেষে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি মিষ্টি ক্যাপশন দিয়ে। কুলদীপ সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘আমাদের আজীবনের যাত্রা এবার শুরু হল।’ 

 

 

বাগদত্তাসহ রিঙ্কু সিংহ, তিলক বর্মা, টি দিলীপ, পীযুষ চাওলা, ক্রিকেটের জগতের একাধিক তারকা কুলদীপের এই শুভ অনুষ্ঠানে উুপস্থিত হয়েছিলেন। ছিলেন কুল-চা জুটির অপর তারকা যুজবেন্দ্র চাহালও। তাঁকে বন্ধু কুলদীপের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে জমিয়ে নাচ, গান করে উপভোগ করতে দেখা যায়। গায়ে হলুদ অনুষ্ঠানে তো চাহালের নাচের ভিডিও বেশ ভাইরালও হয়েছে।

ক্রিকেট জগতের পাশাপাশি কুলদীপের বিয়েতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন বাগেশ্বর বাবা। বিয়ের দিনই তিনি নবদম্পত্তিকে আর্শীবাদ দেওয়ার জন্য মুসৌরিতে এসে পৌঁছন। ভারতীয় ক্রিকেট দলের ‘চায়নাম্যান’ বোলারকে বাগেশ্বর বাবা। ভগবান বালাজির একটি পবিত্র উত্তরীয় এবং একটি বাঁধাই করা ছবি উপহার দেন। এছাড়া, তিনি কুলদীপ যাদবের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন, তাঁদেরও শুভেচ্ছা জানান এবং তাঁদের জন্য শুভকামনা করেন।    

কুলদীপ ও বংশিকার প্রাথমিকভাবে গত বছর নভেম্বর মাসে বিয়ে করার কথা ছিল। তবে সামনেই ছিল বিশ্বকাপ। তাই সেইদিক থেকে যাতে নজর না সরে এবং সম্পূর্ণ মনোনিবেশ খেলাতেই করা যায়, তার জন্য বিয়ে পিছিয়ে দেন কুলদীপরা। বিশ্বকাপ জিতে অবশেষে তাই বর্তমানে ফাঁকা সময়েই বিয়ে সারেন ভারতীয় তারকা ক্রিকেটার। মুসৌরিতে পাহাড়ের কোলে বিয়ে করার পর আগামীকাল, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কুলদীপরা লখনউয়ে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন।

এই রিসেপশনের পরেই তারকা স্পিনার দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়ে নিজের আইপিএল প্রস্তুতি শুরু করবেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks