March 21, 2026
0ef08d45dfda2c371275fb6a85303a041774111345386338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: গলায় আটকে চপস্টিক। একদিন বা দু’দিন নয়। দীর্ঘ আট বছর ধরে। চিকিৎসকরা বার বার অস্ত্রোপচারের কথা বললেও, সাড়া দেননি। শরীরে ছুরি-কাঁচি চালানোয় নাকি বিরাট ভয়ছিল। তাই অস্ত্রোপচার থেকে বাঁচছিলেন যেনতেন প্রকারে। শেষ পর্যন্ত বেশি কাটা-ছেঁডডা না করেই চপস্টিকটি বের করে আনতে সফল হলেন চিকিৎসকরা। (Chopstick Stuck in Throat)

চিনের উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশ থেকে বিষয়টি সামনে এসেছে। মার্চের শুরুতে সেখানকার দালিয়ান মিউনিসিপ্যাল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হব ওই ব্যক্তি। আর তাতেই গোটা ঘটনা জনসমক্ষে আসে। এতদিন গলায় চপস্টিক নিয়ে কী করে বেঁচেছিলেন তিনি, তাতে স্তম্ভিত নেটিজেনরা। (China News)

ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বরং তাঁর পদবী ওয়াং বলে জানা গিয়েছে। ওয়াং জানিয়েছেন, আট বছর আগে মদ্যপান করছিলেন তিনি। সেই সঙ্গে খাবার খেতে গিয়ে দুর্ঘটনাবশত চপস্টিক গিলে ফেলেন। চপস্টিক গিলে ফেলায় ব্যথা-যন্ত্রণা হলেও, শ্বাস নিতে কোনও সমস্যা ছিল না তাঁর। ফলে অস্ত্রোপচারের দিকে এগোননি। 

সাধারণ চেকআপের জন্য এর পর হাসপাতালে গেলে অস্ত্রোপচারের মাধ্যমে চপস্টিকটি বের করে আনার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। জানিয়ে দেন, অস্ত্রোপচারকে ভয় পান তিনি। তেমন কোনও সমস্যা হচ্ছে না তাঁর। সেই অবস্থাতেই নয় নয় করে আট বছর কাটিয়ে দেন। 

ওয়াং জানিয়েছেন, মদ্যপানের অভ্য়াস তাঁর বরাবরের। খাবার সময় একটু খচখচ করলেও, সামান্য ব্য়থা-যন্ত্রণা সহ্যই করছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ আগে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, যা তাঁর সহ্যের সীমা ছাড়িয়ে যায়। বিশেষ করে খাবার খেতে গেলে বেশি কষ্ট হচ্ছিল। এর পরই হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

দালিয়ান হাসপাতালের চিকিৎসক হুয়াং ওয়েইপেং জানিয়েছেন, গলায় চপস্টিক আটকে রয়েছে বলে তাঁদের জানান ওয়াং। হালফিলে নয়, আট বছর ধরে ওই অবস্থায় তিনি রয়েছেন বলে জানান। প্রথমে বিশ্বাসই হয়নি কারও। শেষ পর্যন্ত পরীক্ষা করা হলে দেখা যায়, ওয়াংয়ের গলার নরম তালুতে ধাতব চপস্টিকটি আটকে রয়েছে। 

দীর্ঘদিন চপস্টিকটি গলায় আটকে থাকলেও, ঝিল্লি অক্ষত ছিল এবং গলার অন্য অংশেও কোওনও হেরফের ঘটেনি। কণ্ঠনালীও স্বাভাবিক ছিল। ওয়াং যেহেতু অস্ত্রোপচারে ভয় পান, তাই অল্প কাটাছেঁড়া করে চপস্টিকটি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো, হাঁ মুখ দিয়ে মিনিম্যালি ইনভেসিভ অস্ত্রোপচার চালানো হয়। আর তাতেই বের করে আনা সম্ভব হয় ১২ সেন্টিমিটার দীর্ঘ চপস্টিকটি। 

অস্ত্রোপচারে রক্তক্ষরণ সেভাবে হয়নি। কয়েক দিনের মধ্যে সেরেও ওঠেন ওয়াং। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চিনের সোশ্যাল মিডিয়ায়। খবর পড়তে গিয়েই গলায় ব্যথা অনুভব করছেন বলে জানান অনেকে। 

তবে এই প্রথম নয়, এর আগে চিনের আনহুই প্রদেশে ৬৪ বছর বয়সি এক ব্যক্তির পেট থেকে টুথব্রাশ বের করে আনেন চিকিৎসকরা। জানা যায়, ৫২ বছর আগে টুথব্রাশটি গিলে ফেলেছিলেন তিনি। ছোটবেলার ঘটনা, তাই বাবা-মাকে বলার সাহস পাননি সেই সময়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks