নয়াদিল্লি: আর এক রাত পোহালেই শুরু আইপিএলের মহারণ। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ম্যাচ এখন অনেকটাই দেরি। তবে আইপিএলের আবহেই অবশ্য বিসিসিআইয়ের (BCCI) তরফে বৃহস্পতিবার, ২৬ মার্চ আসন্ন মরশুমের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করে দেওয়া হল। আর এই সূচি প্রকাশের পরেই দেখা দিয়েছে অসন্তোষ।
ভারতের ঘরোয়া আন্তর্জাতিক ম্যাচের সূচি শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে। তিন ম্যাচের ওয়ান ডে ও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা এ দেশে এসে। এরপর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত৷ এরপরই জানুয়ারিতে সিকান্দার রাজার দল আসবে ভারতে খেলতে। এরপর জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু বর্ডার- গাওস্কর ট্রফি। মূলত এই বর্ডার-গাওস্কর ট্রফির (IND vs AUS) সূচি ঘিরেই সমর্থকদের অসন্তোষ।
ভারত ও অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষের ধুন্ধুমার সিরিজ়ের প্রথম টেস্টটি হবে নাগপুরে। তার পরের চারটি টেস্ট যথাক্রমে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আমদাবাদে আয়োজিত হবে। তবে এই সিরিজ়ে চেন্নাই বাদে বিসিসিআই কোনও প্রথাগতভাবে ভারতের টেস্ট ভেন্যু হিসাবে পরিচিত কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লিতে কোনও ম্য়াচই রাখেনি।
এমনকী পরিসংখ্যান বলছে বিগত দুই দশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই বা কলকাতায় কোনও টেস্ট ম্যাচই হয়নি। এই বিখ্যাত টেস্ট ভেন্যুগুলিতে ম্যাচ না দেওয়ার ফলেই মূলত ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। আর সোশ্যাল মিডিয়ায়ই তাঁরা নিজেদের হতাশা প্রকাশ করেছেন।
Only Venues like Eden Gardens, Wankhede, Chepauk, Chinnaswamy, Kotla, Hyderabad/Dharamshala deserves to host such test matches. They have the charm and the history!! https://t.co/mnidFmR2bh
— Chennai Updates (@UpdatesChennai) November 14, 2025
Shameless to the core @BCCI . How can Mumbai Kolkata not host iconic test matches of AuS India. Aus doesn’t even take us to Hobart and let us play on best 5 venues. Worst management.
— Jinesh jain (@PYSCHOANALYST) March 26, 2026
I went for the India vs SA test at Guwahati last year and Day 3 onwards there were hardly 500-700 people at stadium and the same venue has got an India Australia BGT Test
— Anshuman Singh (@Anshuman4072012) March 26, 2026
BCCI has no class. Chennai, Mumbai, Kolkata should be a given for any Ind-vs Aus match. Rotate the other two stadiums for all they like.
— Karan Khera 👋 (@karank_) March 26, 2026
অবশ্য সমর্থকদের এই অসন্তোষের পরেও একবার সূচি ঘোষণার পর বোর্ডের মতবদলের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
