March 30, 2026
ce061f578925f612e3a10fdf6049558e176994295482375_original.png
Spread the love


Share Market Update : অতীতে করোনাকাল ছাড়া টানা এরকম ধসের মুখে পড়েনি বাজার (Stock Market LIVE) ! বাজার বিশেষজ্ঞরা বলছেন, এবার সব তলানির রেকর্ড ছাপিয়ে যেতে পারে ইন্ডিয়ান স্টক মার্কেট (Indian Stock Market)। সোমবার মার্কেট এক্সপার্টদের সেই বার্তার সাক্ষী হয়েছেন বিনিয়োগাকারীরা (Investment)। ১২০০ পয়েন্টের ধস নেমেছে সেনসেক্সে (Sensex), নিফটি ২২,৫০০ (Nifty50) পয়েন্টের নীচে নেমেছে।

কেনও আজ এই পতন বাজারে
টাকার দাম ডলারের তুলনায় বাড়লেও আজ ভারতীয় বাজারের সূচকগুলিকে টেনে নামিয়েছে ব্যাঙ্কিং ইনডেন্স। সেই কারণে স্টেট ব্যাঙ্ক ছাড়াও অন্য়ান্য বড় ব্যাঙ্কে বিপুল ধস নেমেছে।  পাশাপাশি ইরান-ইজরায়েল ও আমেরিকা যুদ্ধের কোনও সামাদান সূত্র সামনে না আসায় বিনিয়োগকারীরাও টাকা তুলে নিয়েছেন।

অপরিশোধিত তেলের দাম অন্যতম কারণ
বর্তমান পরিস্থিতি বলছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১১৫ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে গেছে। যেকারণে সব ক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা করছে বাজার বিশেষজ্ঞরা। বিশেষ করে এই দাম বৃদ্ধির ধাক্কা খাবে ভারত। কারণ আমাদের দেশই বিশ্ব বাজার থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে। যার ফলে রান্নার গ্যাস ছাড়াও জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে সরকার। একবার এই বৃদ্ধি হলে পণ্য় পরিবহণের খরচ বাড়াবে পরিবহণ সংস্থাগুলি। যার সরাসরি প্রভাব  পড়বে কোম্পানিগুলির ত্রৈমাসিক ফলে। যা আগে থেকেই বুঝতে পারছেন বিনিয়োগকারীরা। তাই তারও এই বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

আজ কী হয়েছে বাজারে
এদিন সকালেই বাজার খোলার কিছু পরে বিপুল ধস দেখা যায় নিফটি ৫০-তে ১.৪২ শতাংশ পড়ে যায় সূচক। প্রায় ৩২৫ পয়েন্ট পড়ে ২২,৪৯৩ পয়েন্টে চলে আসে নিফটি। আরও খারাপ অবস্থা হয়েছে সেনসেক্সে। ১.৫১ পয়েন্ট প্রায় ১১০৬ পয়েন্টে ধসে যায় এই সূচক। সেই সময় ৭২,৪৭৬ পয়েন্টে নমে আসে সেনসেক্স।

আরও খারাপ অবস্থা হয়েছে স্মল, মিড ক্যাপ সূচকে
এদিন মিডক্যাপ ১.৯৫ শতাংশ ছাড়াও স্মল ক্যাপ ২.৩১ শতাংশ ধসে যায়। নিফটি ব্যাঙ্ক ও নিফটি পিএসইউ সূচক আজ বাজারকে অনেকটাই তলানিতে নিয়ে যায়। মেটাল স্টকেও ধস নেমেছে এদিন। 
 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks