May 26, 2026
cc826f2d81015dcd7a76d24ade8f556e17757583026181373_original.jpg
Spread the love


মুম্বই: লেবাননে ইজরায়েলের হামলা, আর তারপরই পড়ল সোনা ও রুপোর দাম (Gold Silver Price Drop)। ৭ এপ্রিল ইরানের সঙ্গে আমেরিকার সংঘর্ষবিরতির পর সোনা ও রুপোর দামে একটা দারুণ বৃদ্ধি দেখা গিয়েছিল। এর ফলে, বিনিয়োগকারীদের মুখে একটা দারুণ হাসি ফুটেছিল। কিন্তু ইজরায়েলের লেবাননে আক্রমণের পরই হওয়া যেন উল্টো দিকে বইতে শুরু করেছে (Gold Silver Price Drop)।

এদিন সকল সকালেই MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৫ জুনের সোনার ফিউচারের দাম কমে যায় প্রায় ১ হাজার ১২৯ টাকা। সোনার দাম সেই মুহুর্তেই ০.৭৪ শতাংশ কমে হয় ১ লক্ষ ৫০ হাজার ৬৪৭ টাকায়। তারপর সকাল ১০টা নগদ এই দাম আরও কমে যায়। যদিও এডিনের সর্বোচ্চ দর ছিল ১ লক্ষ ৫১ হাজার ৪৫২ টাকা।

শুধু সোনা নয়, একই ভাবে পতন দেখা গিয়েছে রুপোতেও। রুপোর ৫ মে -এর ফিউচারের দাম কমে যায় প্রায় ২ শতাংশ। এদিন রুপোর দাম সব থেকে কম ২ লক্ষ ৩৫ হাজার ১৩৩ টাকায় পৌঁছে যায়। প্রায় ৪ হাজার ৭৮৫ টাকা কমে গিয়েছিল রুপোর দাম। যদিও পরের দিকে দাম কিছুটা বেড়ে ২ লক্ষ ৩৭ হাজার ৫৮৯ টাকায় উঠে যায় রুপোর দাম।

বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম যদি আবারও কোনও ভাবে ১ লক্ষ ৫২ হাজারের উপরে উঠে আসে, তাহলে সোনার দামের গতি বাড়বে। সেই ক্ষেত্রে সোনার দাম ১ লক্ষ ৫৫ হাজার ছুঁয়ে ফেলো অসম্ভব নয়। আবার যদি কোনও ভাবে সোনার দাম ১ লক্ষ ৫০ হাজারের নিচের দিনে নেমে যায়, সেই ক্ষেত্রে ১ লক্ষ ৪৭ হাজারের ঘরও ছুঁয়ে ফেলতে পারে এই ধাতুর দাম।

MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দামেও এমন একটা অবস্থা দেখা যেতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন রুপোর দামে ২ লক্ষ ৪০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৪৩ হাজারের মধ্যে একটা বাধা রয়েছে। এই দাম যদি পার করে যায় তাহলে রুপো ২ লক্ষ ৪৭ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। আবার উল্টো দিকে কোনও ভাবে রুপোর দাম যদি ২ লক্ষ ৩৬ হাজারের নীচে নামে, তাহলে রুপোর দাম ঠেকে যেতে ২ লক্ষ ৩০ হাজারের আশেপাশে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks