কলকাতা: আপনার SBI Yono অ্যাপে আপনি যদি আধার আপডেট না করেন, তাহলে কি আপনার YONO অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে? এমনই একটা মেসেজ আসলে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমন কি অনেকের কাছে WhatsApp মেসেজের আকারেও এসেছে এই মেসেজ। সেখানে লেখা “আধার নম্বর আপডেট না থাকার কারণে আপনার SBI YONO অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। আপনার অসুবিধার জন্য দুঃখিত। আপনি দয়া করে আমাদের অফিসিয়াল SBI Aadhaar Update অ্যাপটি ইনস্টল করুন। তারপর আপনার আধার আপডেট করে ফেলুন। ও KYC-এর জন্য আপনার পরবর্তী পদক্ষেপ করুন।”
Is it true that your SBI YONO app will be blocked if you don’t update your Aadhaar❓
A message circulating on social media in the name of SBI claims that users must download and install an APK file to update their Aadhaar. It further claims that if Aadhaar is not updated, the… pic.twitter.com/PCjQQBIJID
— PIB Fact Check (@PIBFactCheck) April 12, 2026
এই মেসেজের সঙ্গে একটি APK ফাইলও রয়েছে। যে যে কেউ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এই ঘটনায় ফ্যাক্ট চেক করেছে PIB। এ ছাড়াও এই নিয়ে আগেই, গত বছরের অক্টোবরের দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল স্টেট ব্যাঙ্ক নিজেই।
Think before you click!
Fraudsters are sending fake APK links claiming to update your banking app.
It’s a scam to steal your money!Don’t click. Don’t download. Don’t update.
Download apps only from Play Store or App Store.
To report cybercrime: Call 1930@DFS_INDIA— State Bank of India (@TheOfficialSBI) October 16, 2025
PIB জানিয়েছে এই অ্যাপ ইনস্টল করার পুরো খবরটা আসলে ফেক। PIB কোনও ধরনের APK ফাইল ডাউনলোড করতে বরণ করছে। এ ছাড়াও পার্সোনাল, ব্যাঙ্কিং ও আধার ডিটেল শেয়ার করতেও বারণ করছে তারা।
