April 13, 2026
bfd7f848fe1c62f2706e1dd8642579fa1776086379069394_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • ভারতীয় রেল ১৪ জুলাই পর্যন্ত লোকাল ট্রেনের টিকিটে ৩% ছাড় দিচ্ছে।
  • রেলওয়ের এই উদ্যোগে ডিজিটাল লেনদেন বাড়বে, কাউন্টারে লাইন কমবে।
  • কেবল রেলওয়ের RailOne অ্যাপে UPI, নেট ব্যাঙ্কিং ব্যবহার করলে ছাড়।
  • অ্যাপটিতে লোকাল, প্ল্যাটফর্ম, রিজার্ভড টিকিট সহ নানা পরিষেবা মিলবে।

Train Ticket Price : রেলযাত্রীদের জন্য দারুণ খবর। ডিজিটাল লেনদেনে (Digital Transaction) উৎসাহ দিতে এবার লোকাল ট্রেনের টিকিটে (Online Ticket) ছাড় দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। সব মিলিয়ে ৩ শতাংশ ছাড় পাওয়া যাবে অসংরক্ষিত টিকিটে (Unreserved Ticket)। তবে সব সময় পাবেন না এই সুবিধা। আগামী কিছু মাস পাওয়া যাবে এই সুযোগ। জেনে নিন, কত দিন পর্যন্ত আপনি এই ছাড় পাবেন।   

কাদের জন্য, কতদিন পাওয়া যাবে সুবিধা 
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত রেলযাত্রীরা পাবেন এই সুবিধা। তবে কেবল কম দূরত্বের লোকাল ট্রেনের যাত্রীরাই পাবেন এই বেনিফিট। রেল ওয়ান অ্যাপে টিকিট কাটলেই পাওয়া যাবে এই সুযোগ। সেই ক্ষেত্রে ৩ শতাংশ ছাড় পাওয়া যাবে প্রতি টিকিটে। মূলত, নিত্যযাত্রীদের অনলাই টিকিট বুকিংয়ে উৎসাহ দিতেই রেল নিয়েছে এই উদ্যোগ। এতে স্টেশনের কাউন্টারে লম্বা লাইন এড়াতে পারবেন যাত্রীরা। পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবের রূপ পাবে।

অনলাইনে কীসে কাটতে হবে এই টিকিট
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কেবল রেলওয়ান অ্যাপে UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে কাটা যাবে এই ডিসকাউন্ট টিকিট। তবে জুলাইয়ের ১৪ তারিখের পর এই ছাড়ের সুবিধা নাও পেতে পারেন। কারণ ক্যাশলেস ট্রানজাকশনকে উৎসাহ দিতেই রেল এই উদ্যোগ নিয়েছে।

নিত্যযাত্রীদের বেশি সুবিধা, সঙ্গে লাইনে না দাঁড়ানোর বেনিফিট
রেলের এই নতুন উদ্যোগের ফলে নিত্যযাত্রীরা পাবেন বেশি সুবিধা। ধরুন, কেউ সপ্তাহে ৪-৫ দিন বিভিন্ন স্টেশনে যাতায়াত করেন, তারা মাসের শেষে ছাড়ের কারণে সাশ্রয় চোখে দেখতে পারবেন।  

RailOne App আসলে কী, কোন-কোন পরিষেবা পাবেন আপনি
এই এক অ্য়াপে ভারতীয় রেলের যাবতীয় পরিষেবা সংক্রান্ত সুবিধা দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে এক ছাতার তলায় পাওয়া যাবে সবকিছু। এই অ্য়াপে গ্রাহকরা লোকাল টিকিট, প্লাটফর্ম টিকিট, রিজার্ভড টিকিট ছাড়াও আরও পরিষেবা পাবেন।

এই অ্যাপটি IRCTC Rail Connect, NTES (National Train Enquiry System), UTS on Mobile এবং Rail Madad-এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিষেবাকে একসঙ্গে এনে দিয়েছে, যা ব্যবহারকারীদের একটি সমস্যাবিহীন পরিষেবার অভিজ্ঞতা দেয়।

টিকিট বুকিং ছাড়াও, যাত্রীরা ট্রেনের সরাসরি অবস্থান (Live Status) যাচাই করতে পারেন, PNR সংক্রান্ত রিয়েল টাইম তথ্য ট্র্যাক করতে পারেন, প্ল্যাটফর্মের তথ্য দেখতে পারেন। এর মাধ্যমে ভ্রমণের সময় খাবারও অর্ডার করতে পারেন। বিভিন্ন পরিষেবাগুলোকে এভাবে একীভূত করার মূল লক্ষ্য হল, ভ্রমণের অভিজ্ঞতাকে সহজতর করা ও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমিয়ে আনা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks