April 21, 2026
79d600ede1e127e05c55d35f8c6ec4631776776342728507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: এবার ক্রিকেটেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব! বিতর্কে জেরবার কানাডা ক্রিকেট (Canada Cricket Team) এবং এই কানাডা ক্রিকেটের সঙ্গেই এবার বিষ্ণোই গ্রুপের (Bishnoi gang) নাম জড়াল, যা ঘিরে ক্রিকেটবিশ্ব তোলপাড়।

ঘটনার সূত্রপাত CBC-র তথ্যচিত্র ‘Corruption Cricket and Cricket’- ঘিরে। সেই তথ্যচিত্রে এমন কিছু দাবি করা হয়েছে, যা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচ ঘিরে গড়াপেটার অভিযোগ উঠছে। আইসিসি-র দুর্নীতি দমন শাখা কানাডা ক্রিকেট দলের বিরুদ্ধে দুইটি বড় তদন্তও শুরু করেছে। এইসবের মধ্যেই উঠে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম এবং এর কেন্দ্রে কানাডা দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। CBC News-র রিপোর্ট অনুযায়ী কানাডার বিশ্বকাপ দল নির্বাচনের ক্ষেত্রে বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব রয়েছে। একই রিপোর্টে দাবি করা হচ্ছে কানাডা দলের বহু ক্রিকেটারকে হুমকি দেওয়া হয়েছে যাতে তাঁরা অধিনায়ক হিসাবে দিলপ্রীতের নিয়োগকে সমর্থন করেন এবং কয়েকজনকে তো স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে এর অন্যথা হলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে।

নোয়া নামক এক সূত্র এই বিষয়ে দাবি করেন, ‘এই খেলোয়াড়দের খেয়াল রাখতে হবে। ওরা যেন কোনওভাবেই দল থেকে বাদ না পড়ে। যদি তেমনটা হয়, তাহলে আপনি বিপারে পড়বেন। ওরা সরাসরি ওঁকে এই শব্দগুলিই বলেছিল।’ তিনিও আরও খোলসা করেন ঠিক কীভাবে বিষ্ণোই গ্যাং লোকজনকে ভয় দেখাত। ‘আমরা জানি তোমরা কোথায় থাক, তাই বিষ্ণোই গ্যাংয়ের হাত থেকে তোমরা বাঁচতে পারবে না।’ ঠিক এই কথাগুলিই ওই কুখ্যাত গ্যাংয়ের তরফে ভয় দেখাতে ব্যবহার করা হয়েছিল বলে দাবি ওই সূত্রের। এর জেরেই অনেকে নিজের পদ থেকে সরে দাঁড়ান বলেও অভিযোগ উঠছে।

উল্লেখিত রিপোর্টে দাবি করা হয়েছে যে মূলত বাজওয়াকে অধিনায়ক করা এবং কয়েকজনকে কোনওভাবেই দল থেকে না বাদ দাওয়ারই হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। এই নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তদন্ত শুরু করেছে। আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান অ্যান্ড্রু এপগ্রেভ ইতিমধ্যেই কিন্তু মেনে নিয়েছেন যে কানাডার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যদিও ঠিক কী কী অভিযোগ রয়েছে, সেই বিষয়টি তদন্তের আওতায় থাকায় তিনি খোলসা করতে চাননি।

সন্দেহ মূলত কানাডা বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ ঘিরে। সেই ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ১৭৩ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় কানাডা দল। ওই ম্যাচে কিউয়ি ইনিংসের পঞ্চম ওভারটি দিলপ্রীত বাজওয়া করেছিলেন।  সেই ওভার ঘিরেই প্রবল প্রশ্নচিহ্ন। ১৫ রানের ওভারে বাজওয়া একটি নো এবং একটি ওয়াইড বল করেন যা ম্য়াচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নেয়। এই ম্যাচ নিয়েই মূলত তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks