April 23, 2026
f575585209c37b37fc887ce8a75c9c65177695331208350_original.jpg
Spread the love


চেন্নাই: টুর্নামেন্টে একেবারেই ভাল জায়গায় নেই চেন্নাই সুপার কিংস (CSK) । গোদের ওপর বিষফোঁড়ার মতো, আইপিএলের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছেন আয়ুষ মাত্রে ।

অবশেষে মাত্রের পরিবর্ত খুঁজে পেল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা । মাত্রের পরিবর্ত হিসাবে চেন্নাই ৩২ বছর বয়সী ফাস্টবোলার আকাশ মাধওয়ালকে দলে অন্তর্ভুক্ত করেছে ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় আয়ুষ মাত্রের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে, যে কারণে তিনি পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন । মাধওয়ালকে CSK দলে যোগ দেওয়ার জন্য ৩০ লক্ষ টাকা দেওয়া হবে ।

আকাশ মাধওয়াল ডান হাতে ফাস্ট বোলিং করেন । তিনি আইপিএলে প্রথম পা রাখেন ২০১৯ সালে RCB-এর নেট বোলার হিসেবে । ২০২২ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সূর্যকুমার যাদবের পরিবর্ত হিসেবে তাঁকে দলে অন্তর্ভুক্ত করে । আইপিএল ২০২৩ -এ তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন ।

 

আকাশ মাধওয়াল শিরোনামে এসেছিলেন যখন ২০২৫ সালের মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ১ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল । নিলামে তাঁকে নিয়ে প্রবল দর কষাকষি হয়েছিল, কিন্তু তাঁর পারফরম্যান্স প্রত্যাশাপূরণ করতে পারেনি । রাজস্থানের হয়ে ২০২৫ মরশুমে তিনি ৪ ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট নিতে পেরেছিলেন এবং বেশ ব্যয়বহুলও প্রমাণিত হয়েছিলেন ।

চেন্নাই সুপার কিংসের একজন বোলারের প্রয়োজনও ছিল । নাথান এলিস টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন । একইসঙ্গে, কয়েক দিন আগে চোটের কারণে খলিল আমেদও পুরো মরশুম থেকে ছিটকে যান । এমন পরিস্থিতিতে আকাশ মাধওয়ালের আসা চেন্নাই দলের জন্য একটি ভাল খবর । 

আরও পড়ুন : বাংলা ক্রিকেট দলের কোচ কে হবেন? বড় বদল! বেনজির সিদ্ধান্ত সিএবি-র, জারি হবে বিজ্ঞপ্তি

তবে আয়ূষ মাত্রে ওপেনিংয়ে ব্যাটিং করছিলেন, যেখানে আকাশ একজন বোলার । এখন প্রশ্ন উঠছে যে, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন । 

আরও পড়ুন: পন্থ-শামিদের বিরুদ্ধে ম্যাচের আগে টগবগে কেকেআর, ম্যাচ ফিট দলের ১৮ কোটির পেসার, খেলবেন রবিবার?





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks