মুম্বই: সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজয়। জয়, মাত্র ২টি ম্যাচে। আইপিএলের (IPL 2026) প্লে অফের দৌড় থেকে ক্রমশ দূরে সরছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি সাত ম্যাচের মধ্যে ৬টিতে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন রায়ান রিকলটন (Ryan Rickelton)। দুরন্ত সেঞ্চুরি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে তুলল ২৪৩/৫।
সব কিছু ঠিকঠাক চললে রিকলটনের খেলার কথাই নয়। কুইন্টন ডি’ককের (Quinton de Koc) চোট রায়ান রিকলটনের জন্য একাদশের দরজা খুলে দেয়। আর সেই সুযোগ দুরন্তভাবে কাজে লাগালেন রায়ান রিকলটন। বাঁহাতি ব্যাটার আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন বুধবার।
এমনিতেই ওপেনিং নিয়ে প্রবল চাপে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবারের ম্যাচ ধরলে, আট ম্যাচে পাঁচটি জুটিকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে দেখল তারা। অবশেষে উইল জ্যাকস ও রায়ান রিকলটনের জুটি ফলপ্রসূ হল। ২২ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যাকস। দুই ওপেনার মাত্র ৪৩ বলে ৯৩ রান যোগ করেন।
A knock that completely won over the Wankhede tonight 🥹💙
Describe Ryan Rickelton’s century in 1️⃣ word 👇
Scorecard ▶️ https://t.co/ypWTkEr2Rc#TATAIPL | #KhelBindaas | #MIvSRH pic.twitter.com/SeMEAWUGNn
— IndianPremierLeague (@IPL) April 29, 2026
সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা চেষ্টা করেও মুম্বইয়ের ব্যাটারদের অল্প রানে বেঁধে রাখতে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা দুরন্ত ছন্দে আছেন। ২৪৪ রানের লক্ষ্য তাড়া করে কি সেই লক্ষ্যপূরণ করতে পারবেন ঈশান কিষাণ, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডরা?
