কলকাতা: একটা সময় বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে প্রবল বিতর্কে পড়েছিলেন মহম্মদ শামি (Moahmmed Shami)। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। এখনও আদালতে বিচারাধীন একাধিক মামলা। আর এর মাঝেই ফের বড় বিতর্কে শামির পরিবার!
এবার ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির ছোট ভাই মহম্মদ কাইফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক মহিলা অভিযোগ করেছেন যে, শামির ভাই মহম্মদ কাইফ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। ওই মহিলা অভিযোগ করে বলেছেন যে, বিয়ের কথা ওঠার পরই এড়িয়ে যাচ্ছেন কাইফ। বারবার নানারকম অজুহাত দিতে শুরু করেছেন।
ওই মহিলা জানান, তাঁর এবং মহম্মদ কাইফের আলাপ হয়েছিল এক বন্ধু মারফত, যাঁর নামও তিনি জানিয়েছেন। ইমরান নামের সেই বন্ধুর মাধ্যমে কাইফের সঙ্গে আলাপ হয়েছিল বলে দাবি ওই মহিলার। ওই মহিলা বলেছেন, কীভাবে কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হল, তার কোনও কারণ তিনি জানেন না। একদিন হঠাৎ তাঁদের দেখা হয়, তার পর বন্ধুত্ব এবং ইনস্টাগ্রামে চ্যাট হতে থাকে। এইভাবে তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল। তবে পরে তিক্ততা তৈরি হয় কাইফ নানা অছিলায় বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান বলে, দাবি ওই মহিলার।
বিয়ের প্রতিশ্রুতি এবং তারপর…
শামির ভাই, মহম্মদ কাইফের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, যেই না বিয়ের কথা ওঠে, কাইফ আলাদারকমের আচরণ করতে থাকেন। ওই মহিলা কাইফের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি সম্পর্কে থাকতে চাননি, তবুও সরাসরি কোনও জবাব না দিয়ে তাঁকে ফাঁকি দিতে থাকেন। কাইফকে সরাসরি প্রতারকও বলেছেন ওণ মহিলা অভিযোগকারিনী। মহিলা বলেন, মহম্মদ কাইফ কিছু না বলেই সম্পর্কে ইতি টেনেছিলেন। যখন ওই মহিলা কাইফের কাছে সম্পর্কের পরিণতি দেওয়ার বিষয়ে কথা বলতে যান, ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর জবাব চান, তখন তিনি নাকি একদিন সময় চান। এরপর তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।
আরও পড়ুন: রাহুল-নিসাঙ্কার বিধ্বংসী ইনিংসে আইপিএলে ইতিহাস দিল্লি ক্যাপিটালসের, নেমেই ভয়ঙ্কর স্টার্ক
পেশায় ক্রিকেটার মহম্মদ কাইফ
দাদা মহম্মদ শামির মতো মহম্মদ কাইফও পেশায় ক্রিকেটার। তিনি ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তিনি ডানহাতি ফাস্ট বোলার। তাঁর ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩টি উইকেট রয়েছে। এছাড়াও লিস্ট-এ কেরিয়ারে তাঁর ৯টি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি ১২টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ হয়েছে শুক্রবার, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব TMC-র হেভিওয়েট নেতাকে
