August 1, 2026
75ca513595b8d74947a887442c99675c1785521494736223_original.png
Spread the love


কলকাতা: আগামী ১২ অগাস্ট ২০২৬, শ্রাবণ অমাবস্যার দিন ঘটতে চলেছে বছরের দ্বিতীয় পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন সূর্য, চন্দ্র এবং রাহুর সংযোগে বিশেষ ‘গ্রহণ যোগ’ তৈরি হবে। যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তবুও বহু জ্যোতিষবিদের মতে, এর প্রতীকী প্রভাব কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। বিশেষ করে কন্যা, কর্কট এবং সিংহ রাশির জাতকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জ্যোতিষ মতে, এবারের সূর্যগ্রহণ কর্কট রাশি ও অশ্লেষা নক্ষত্রে সংঘটিত হবে। এই অবস্থানে গ্রহণ যোগ তৈরি হলে মানসিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা, পরিকল্পনায় বাধা বা হঠাৎ পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই সময়ে বড় আর্থিক সিদ্ধান্ত, নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে একাধিকবার ভেবে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাময়িক বাধা আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে বিলম্ব হতে পারে। বিনিয়োগে ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ নথিতে সই করার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ বাড়তে পারে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ব্যবসায় গ্রাহকদের সঙ্গে মতপার্থক্য বা চুক্তিতে জটিলতা তৈরি হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আপনার কাজের উপর থাকবে, তাই কোনও ধরনের গাফিলতি না করাই শ্রেয়। পারিবারিক বিষয়েও সংযত আচরণ করা দরকার। ব্যক্তিগত বা গোপন তথ্য সহজে কারও সঙ্গে ভাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর্থিক সিদ্ধান্তও ভেবেচিন্তে নেওয়া উচিত।

তবে মনে রাখা জরুরি, ১২ অগাস্টের এই পূর্ণ সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভারতে সূতক কাল প্রযোজ্য হবে না এবং স্বাভাবিক নিয়মে পূজা-পাঠ বা দৈনন্দিন কাজ করা যাবে। অনেক জ্যোতিষ বিশেষজ্ঞের মতে, কোনও গ্রহণের প্রভাব শুধুমাত্র রাশি দেখে নির্ধারণ করা যায় না; ব্যক্তির জন্মকুণ্ডলী, গ্রহদশা এবং অন্যান্য জ্যোতিষীয় অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অযথা আতঙ্কিত না হয়ে বিষয়টিকে জ্যোতিষীয় বিশ্বাস হিসেবেই দেখা উচিত।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks