July 31, 2026
6c562dcf4d567ca2e935329f03df55a017855172497081373_original.jpg
Spread the love


গ্লাসগো, স্কটল্যান্ড: কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় জুডোকা হিসাবে সোনা পেলেন অস্মিতা দে। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই পুরুষদের ৬০ কেজির বিভাগে সোনা জিতলেন জুডোকা হর্ষ সিং।

আরও পড়ুন: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ফাইনালে হর্ষ মুখোমুখি হয়েছিলেন অষ্ট্রেলিয়ান জুডোকা জশুয়া কাটজের। জশুয়াকে ‘ওয়াজা-আরি’ (Waza-Ari) স্কোরে অর্থাৎ ১০-০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন হর্ষ। 

সোনা জয়ের পর হর্ষ বলেন, “আজ আমি খুব আনন্দিত। আমি এই সোনা জিতেছি আমার পরিবারের জন্য। তাঁরা আমার পাশে ছিলেন সব সময়। আজ সবাই আমাকে সমর্থন করেছে। আমাদের কোচ, আমার সব বন্ধু ও আমার বাড়ির লোকজন। অনেকে আমাকে ফোন করেন। কেউ কেউ মেসেজও করেছিলেন। তাঁরা আমাকে ভাল খেলতে ও ভারতের হয়ে সোনা জেতার জন্য উৎসাহ দিয়েছিলেন।”

আরও পড়ুন: ‘বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না’, কলকাতায় ফিরে বললেন তসলিমা

হর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “সোনা জয়ের জন্য হর্ষ সিংকে অভিনন্দন। তার অসাধারণ পারফরম্যান্সে তাঁর একাগ্রতা ও নিষ্ঠা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। আগামী দিনে তাঁর সকল প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।”

উল্লেখ্য, ৩১ জুলাই কমনওয়েলথ গেমসের জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা পেলেন ত্রিপুরার অস্মিতা। জুডোর ৪৮ কেজি বিভাগে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে দিলেন ভারতের ‘সোনার মেয়ে’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks